West Bengal Panchayat Election 2023: বুলেটে নয়, ব্যালটে ভোট হওয়া উচিত! কড়া বার্তা রাজ্যপালের
West Bengal Panchayat Election 2023: বুলেটে নয়, ব্যালটে ভোট হওয়া উচিত! এমনটাই মন্তব্য করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যে জুড়ে অবাধ সন্ত্রাস। এই অবস্থায় সকাল থেকেই পথে নেমেছেন রাজ্যপাল। একের পর এক সন্ত্রাস কবলিত এলাকাতে ঘুরছেন। মানুষের সঙ্গে কথা বলে পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন।
সেই মতো শুক্রবার সকালে বারাসতে কাদম্বগাছিতে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। আর সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। কড়া ভাষায় হিংসা নিয়ে বার্তা দেন রাজ্যপাল। একই সঙ্গে উদ্বেগ প্রকাশ (Bengal Panchayat Election) করেন তিনি। রাজ্যপাল সিভি আনন্দ বোস জানান, বুলেটে নয়, ব্যালটে ভোট হওয়া উচিত!

তবে এদিন কমম্বগাছী যাওয়ার পথে বিরোধীদের বিক্ষোভের মুখে পড়তে হয় রাজ্যপাল সিভি আনন্দ বোসকে। কাউগাছিতে রাজ্যপালের গাড়ি আটকে দেওয়া হয় বলে জানা যাচ্ছে। বিরোধীদের অভিযোগ, একাধিক বুথে কেন্দ্রীয় বাহিনী নেই। সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে বুথের পাহাড়া দেওয়া হচ্ছে বলেও রাজ্যপালকে অভিযোগ জানান বিরোধীদের দলের নেতা কর্মীরা। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে বলে আশ্বাস দেন রাজ্যপাল।
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস জানান, যখনই কোনও অভিযোগ সামনে আসছে তা গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এমনকি যথাযথ পদক্ষেপ করা হচ্ছে বলেও জানান রাজ্যপাল। পাশাপাশি সাধারণ মানুষকে বেরিয়ে ভোট দেওয়ারও আবেদন জানান।
#WATCH | North 24 Parganas | West Bengal Governor CV Ananda Bose says, "I have been in the field right from the morning...People requested me, stopped my motorcade on the way. They told me about the murders happening around them, told me about the goons not allowing them to go to… pic.twitter.com/HHokbsgiAg
— ANI (@ANI) July 8, 2023
বলেন, বিভিন্ন জায়গাতে অশান্তি হচ্ছে। কিন্তু গণতান্ত্রিক অধিকারকে কাজে লাগাতে হবে। শুক্রবারই রাজ্যপাল জানান, ভোটের দিন তিনি রাজভবনে বসে থাকবেন না। সকাল থেকেই রাজভবনের আধিকারিকদের নিয়ে বের হবেন। সেই মতো ভোট শুরু হওয়ার আগেই কথা মতো বেরিয়ে পড়েন রাজ্যপাল। একের পর এক জায়গাতে তিনি যাচ্ছেন। মানুষের সঙ্গে কথা বলে পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন।
মনোনয়ন পর্ব থেকে হিংসার ঘটনার সাক্ষী বাংলা। একের পর এক জায়গাতে অশান্তির খবর সামনে এসেছে। শুধু তাই নয়, পঞ্চায়েত ভোট ঘোষণার পর থেকেই এখনও পর্যন্ত রাজ্যে ২৮ জনের মৃত্যু হয়েছে। এই অবস্থায় রাজভবনের মধ্যে কন্ট্রোল রুম খোলা হয়। এমনকি খোদ রাজ্যপাল আধিকারিকদের সঙ্গে হিংসা প্রবণ এলাকাগুলিতে গিয়ে মানুষের পাশে থাকার কথা বলেছেন।












Click it and Unblock the Notifications