West Bengal Panchayat Election 2023: 'নির্দল হিসেবে মনোনয়ন বাড়বে' কেন একথা বললেন দিলীপ ঘোষ

পঞ্চায়েত ভোটে দলে দলে নির্দলের মনোনয়ন বাড়ছে। তৃণমূল কংগ্রেসের টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হয়ে মনোনয়ন জমা দিচ্ছেন একাধিক তৃণমূল কংগ্রেস নেতা। এই নিয়ে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ দাবি করেছেন মনোনয়নের শেষ দিনেও তৃণমূল কংগ্রেসে যোগদান আরও বাড়বে।

তিনি বলেছেন, প্রার্থী তালিকা ঘোষণার পরেই তৃণমূলের পদ ছাড়া হিড়িক শুরু হয়ে গিয়েছে। টাকা দিয়ে টিকিট কেনার অভিযোগ উঠেেছ কোচবিহারে। এটা সারা পশ্চিমবাংলায় হবে, আজকের দিন টা দেখতে দিন। এই জন্যই আগে থেকে প্রার্থী তালিকা ঘোষণা করেনি তৃণমূল কংগ্রেস। বলেছিল ঘোষণা করবে কিন্তু ঘোষণা করার পর থেকেই পথ ছাড়া দল ছাড়ার হিড়িক শুরু হয়ে গেছে। আজ থেকে আবার নির্দল হিসেবে অনেক লোক নমিনেশন করবে। কাল থেকে শুরু হয়েছিল পার্টির লোকেরা তাদের মেরে তাড়িয়ে দিয়েছে, নির্দল নমিনেশন করতে দেয়নি। আজ থেকে দল ছাড়া পথ ছাড়ার আবার হবে।

দিলীপ ঘোষ
Photo Credit: পিটিআই

আজকে গন্ডগোল হতে হতে নমিনেশন হয়ে যাবে। বাকিরা নমিনেশন করতে পারবেনা। নির্দল নমিনেশন যাতে কম হয় সেজন্য শেষ দিনে তৃণমূল কংগ্রেসের মনোনয়ন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই মনোনয়ন জমাকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠেছে ভাঙড়। বিডিও অফিসের সামনে লাঠি নিয়ে জমায়েত হচ্ছে। নতুন করে শুরু হয়েছে বোমাবাজি।

দিলীপ ঘোষ অভিযোগ করেছেন, সারা বছর বোম বন্দুকের আওয়াজ দুষ্কৃতীরা দাপিয়ে বেড়ায়। তারাই রাজনীতিকে কন্ট্রোল করে পুলিশ তাদের গায়ে হাত দেয় না। খুন জখম হচ্ছে তার কোন এফআইআর হয় না চার্জশিট হয় না, কেস পর্যন্ত হয় না। ফলে এই দুষ্কৃতীদের দাপট বেড়ে গেছে তারাই ভোট করাচ্ছে, নমিনেশন করাচ্ছে। পুলিশ এদের গায়ে হাত দিতে ভয় পায়।

যেখানে আমাদের করার ছিল আমরা করে ফেলেছি। যে সমস্ত জায়গা গুলো সেনসিটিভ, বসিরহাট, ভাঙড় , ফলতায় একজন কোন বিরোধীকে নমিনেশন ফাইল করতে দেয়া হয়নি। বীরভূমে, মুর্শিদাবাদ কোচবিহার মালদা দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকা এই জায়গা গুলোতে সব সময় গন্ডগোল হয় এখনো হচ্ছে। বিরোধীদের নমিনেশন ফাইল করার সুযোগ দেওয়া হচ্ছে না। তা না হলে আমাদের প্রায় ৬০ হাজারের কাছাকাছি নমিনেশন হয়ে যেত। সেখানে ৪৬ হাজার ৪৭ হাজারে আটকে গেছে।

আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। কিছু জায়গায় প্রশাসনিক গন্ডগোল ছিল। এফিসিএন্সির অভাব ছিল। কিছু জায়গায় বাধা দেওয়া হয়েছে। নইলে ২ লক্ষ পেরিয়ে যেত। আজকের দিনে যদি ব্যবস্থা না করে! তৃণমূল গতকাল করে নিয়েছে। আর কাউকে ঢুকতে দেয়নি। যে সমস্ত জায়গাগুলোতে বিরোধীরা নমিনেশন ফাইল করতে পারিনি সেই সমস্ত জায়গাতে প্রশাসন এবং নির্বাচন কমিশনকে ব্যবস্থা করতে হবে যাতে নমিনেশন ফাইল করতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+