West Bengal Panchayat Election 2023: ভোটের পরেও রাজ্যে থাকবে কেন্দ্রীয় বাহিনী! বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের

West Bengal Panchayat Election 2023: পঞ্চায়েত ভোট মিটে গেলেও রাজ্যে থাকবে কেন্দ্রীয় বাহিনী। এমনটাই নির্দেশ কলকাতা হাইকোর্টের। ভোট পরবর্তী হিংসা রুখতেই এহেন নির্দেশ আদালতের।

শুধু তাই নয়, আগামী ৮ জুলাই ( West Bengal Panchayat Election 2023) ভোটাররা যাতে হাসি মুখে ভোট
কেন্দ্রে পৌঁছতে পারে এবং তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে সেই আশা কমিশনের কাছে রাখছে বলে এদিন জানায় হাইকোর্ট। একই সঙ্গে মামলায় আদালতের পর্যবেক্ষণ, ভয়ভীতি মুক্ত নির্বাচনে হবে। মানুষ যাতে অংশগ্রহণ করতে পারে সেটাই কাম্য বলেও মত আদালতের।

panchayat-election-434

পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই উত্তাল বাংলা। মনোনয়ন পর্ব থেকে এখনও পর্যন্ত ১০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এই অবস্থায় ভোটের পরেও হিংসার ঘটনা ঘটতে পারে। বিশেষ করে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটে বাংলায়। সেই ঘটনার তদন্ত করছে সিবিআই। ভোট পরবর্তী হিংসার আশঙ্কা প্রকাশ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা। ভোটের পরেও কেন্দ্রীয় বাহিনী যাতে থাকে সেই আবেদন জানানো হয়।

আর সেই মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশ, ভোটের পরেও বাহিনী থাকবে বাংলায়। অন্তত ১০ দিন বাংলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে বলে নির্দেশ আদালতের। মানুষের নিরাপত্তার কথা ভেবেই এই নির্দেশ দেওয়া হয়েছে বলেই এহেন নির্দেশ বলেও এদিন জানায় কলকাতা হাইকোর্ট। বলে রাখা প্রয়োজন, আগামী ৮ জুলাই পঞ্চায়েত নির্বাচন। ফলপ্রকাশিত হবে আগামী ১১ জুলাই। একসঙ্গে গ্রামপঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের গননা চলবে। আর এই গনণার কাজ শেষ হতে বুধবার দুপুর গড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা। ফলে এরপর থেকে ১০ দিন কেন্দ্রীয় বাহিনী থাকবে বলে নির্দেশে জানিয়েছেন ডিভিশন বেঞ্চ।

panchayat-election-434

অন্যদিকে ভোটের আর মাত্র কয়েক ঘন্টা বাকি! এখনও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে নানা প্রশ্ন রয়েছে। যদিও এদিন আদালতে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল বিল্লোদল ভট্টাচার্য প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চকে জানান, সারা দেশ থেকে বাহিনী আসছে পশ্চিমবঙ্গে। আর তাই ৮ জুলাই রাজ্য নির্বাচন কমিশনের চাওয়া বাহিনী কতটা পৌঁছতে পারবে তা নিয়ে একটা সংশয় রয়েছে।

তবে প্রধান বিচারপতি অ্যাডিশনাল সলিসিটর জেনারেলের উদ্দেশ্যে বলেন, আপনারা চেষ্টা করুন যাতে শুক্রবার সন্ধ্যের মধ্যেই সমস্ত বাহিনী পৌঁছে যায়।

অন্যদিকে সলিসিটার জেনারেল জানিয়েছেন তারা আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন যাতে সময় মতো বাহিনী পৌঁছে যেতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+