West Bengal Panchayat Election 2023: কেন্দ্রীয় বাহিনী মোতায়েনে আপত্তি, কমিশনকে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের

পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী থাক চাইছে না রাজ্য নির্বাচন কমিশন। হাইকোর্টের নির্দেশে আপত্তি জানিয়ে পুনরায় আর্জি জানিয়েছিল রাজ্য নির্বাচন কমিশন। বৃহস্পতিবার সেই মামলার শুনানিতে কমিশনকে রীতিমত ভর্ৎসনা করেন হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম।

তিনি বলেছেন, কমিশন রাজ্যের পরিস্থিতি নিয়ে ঠিকমত পর্যালোচনা করেনি। পরিস্থিতির মূল্যায়ণও ঠিকমতো করেনি। এই নিয়ে রীতিমতো বিরক্তি প্রকাশ করেছে। কমিশন কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশে আপত্তি জানানোয় রীতিমত ভর্ৎসনা করেছেন প্রধান বিচারপতি। তিনি রীতিমত বিরক্তি প্রকাশ করেই বলেছেন, 'গোটা রাজ্যে কি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেব?'

West Bengal Panchayat Election

যদিও হাইকোর্ট কমিশনকে উচ্চ আদালতে যেতে পারে বলে জানিয়েছে। যদি কমিশনের আপত্তি থাকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনে তাহলে সুপ্রিম কোর্টে তারা আবেদন করতে পারে বলে জানিয়েছেন হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম।

কমিশনের আবেদনের প্রেক্ষিতে হাইকোর্টের প্রধান বিচারপতি বলেছেন, গত কয়েকদিনে মনোনয়নে যেভাবে অশান্তি হয়েেছ, বোমাগুলি চলেছে তাতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা জরুরি ছিল। সেটা বাস্তবায়নের জন্যই দেওয়া হয়েছে।

central force

প্রসঙ্গত উল্লেখ্য পঞ্চায়েত ভোটে গোটা রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল বিজেপি। সেই মামলায় রাজ্যের সাত জেলাকে স্পর্শকাতর ঘোষণা করে সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেয় হাইকোর্ট। কিন্তু রাজ্য নির্বাচন কমিশনের সেই নির্দেশ পছন্দ হয়নি। তাতে আপত্তি জানিয়ে আদালতে পুনর্বিবেচনার আর্জি জানিয়েছিল।

central force

এদিকে মনোনয়ন জমাকে কেন্দ্র করে জেলায় জেলায় অশান্তির ঘটনা প্রকাশ্যে আসতে শুরু করে দিয়েছে। ভাঙড়ে গত কয়েকদিনে চরম অশান্তি হয়েছে। বোমাবাজি থেকে শুরু করে গুলি চালনার ঘটনা ঘটেছে। আবার ক্যানিংও দুই গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিয়েছে। বাঁকুড়ার ইন্দাসেও মনোনয়ন জমাকে কেন্দ্র করে তুমুল অশান্তি হয়েছে। এই নিয়ে গোটা রাজ্যে চরম অরাজক পরিস্থিতি তৈরি হয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+