West Bengal Panchayat Election 2023: থমথমে ভাঙড়, পড়ে রয়েছে তাজা বোমা, যাচ্ছেন রাজ্যপাল

পঞ্চায়েত ভোটের মনোনয়নের পরে থমথমে ভাঙড়। রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাজা বোমা। আতঙ্কে রয়েছেন বাসিন্দারা। ভয়ে কেউ মুখ খুলতে চাইছেন না। এদিকে আজই ভাঙড়ে যাচ্ছেন রাজ্যপাল। গতকাল কলকাতায় ফিরেই এই নিয়ে কড়া বার্তা দিয়েছেন তিনি।

রাজ্যপাল বলেছেন আর কথা নয় এবার কাজ হবে। অ্যাকশন হবে। বাংলা থেকেই শেষের শুরু হবে বলে কড়া বার্তা দিয়েছেন তিনি। গতকালে ভাঙড়ে মনোনয়নকে কেন্দ্র করে ভয়াবহ পরিস্থিতির তৈরি হয়েছিল। গুলি-বোমায় ভাঙড় যেন ওয়াসিপুরে পরিণত হয়েছে। পুলিশের নিষ্ক্রিয়তা নিয়েও প্রশ্ন উঠেছে।

ভাঙড়
Photo Credit: পিটিআই

বারুদের স্তুপে যেন দাঁড়িয়ে রয়েছে ভাঙড়। গত পাঁচদিনের হিংসার ছাপ ভাঙড় জুড়ে। গতকাল পঞ্চায়েত ভোটের
মনোনয়নের শেষ দিনে গুলি-বোমায় সন্ত্রস্ত হয়ে গিয়েছিল ভাঙড়। এখনও তার রেশ রয়ে গিয়েছে ভাঙড়ে। গতকাল ভাঙড়ে অশান্তি চরম আকার নিয়েছিল। ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে।

শুক্রবার সকাল থেকে থমথমে গোটা এলাকা। ভাঙড়ের যত্রতত্র আজও ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে তাজা বোমা। ভাঙড় থানারপ কাছে পড়ে রয়েছে সাত ব্যাগ তাজা বোমা। ভাঙড়ে গার্লস স্কুলের কাছেও পড়ে রয়েছে তাজা বোমা। সেগুলি িচহ্নিত করে ঘিরে রেখেছে পুলিশ। ভাঙড়ের এই পরিস্থিতির জন্য পুলিশের নিষ্ক্রয়তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। গত তিনদিেনর হিংসায় পুলিশ কার্যত নিরব দর্শকের ভূমিকায় ছিল বলে অভিযোগ।

এদিকে গতকাল রাজ্যে ফিররেই কড়া বার্তা দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি গতকাল রাতে কড়া বার্তা দিয়েছেন। তিনি বলেছেন আর মুখের কথা নয় এবার অ্যাকশন হবে। রাজ্যপাল বলেছেন এবার শয়তানের েখলা শেষ হবে। শেষের শুরু হবে বাংলাতেই। শুক্রবারে রাজ্যপালের ভাঙড় যাওয়ার কথা রয়েছে। গতকাল ভাঙড়ে গুলিতে ২ জনের মৃত্যু হয়েছে।

এদিকে আতঙ্কে রয়েছেন ভাঙড়ের মানুষ। তাঁরা ভয়ে মুখ খুলতে চাইছেন না। গতকাল ভাঙড়ে বাজার এলাকায় জ্বালিয়ে দেওয়া হয়েছে তিনটি গাড়ি। বিজয়গঞ্জ বাজারে পড়ে রয়েছে তাজা বোমা। পুলিশ সেগুলি চিহ্নিত করে ঘিরে দিয়ে গিয়েছে। গুলির খোল, বন্দুকের বাঁট পড়ে রয়েছে। পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে সেখানে। আকাশে বাতাসে বারুদের গন্ধ রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+