West Bengal Panchayat Election 2023: ভোটের অর্ধেক বেলা পার, অবশেষে অ্যাকশনে কেন্দ্রীয় বাহিনী-পুলিশ

ছাপ্পাভোট, ব্যালট লুঠ, খুন, গুলি। কী হয়নি। সকাল ১০টা পর্যন্ত চরম হিংসার ছবি জেলায় জেলায় ধরা পড়েছে। এতো কিছুর পরেও বুথের বাইরে এবং ভেতরো কেন্দ্রীয় বাহিনীর কোনও জোওয়ানকেই প্রায় পাওয়া যায়নি।

অবশেষে সকাল ১০টার পর দেখা মিলল কেন্দ্রীয় বাহিনীর। তাও সব জেলায় নয়। মুর্শিদাবাদের রানি নগরে একেবারে অ্যাকশন মুডে দেখা গিয়েছে কেন্দ্রীয় বাহিনীকে। গতকাল রাত থেকেই উত্তপ্ত হয়ে ছিল মুর্শিদাবাদের রানিনগর এলাকা। হতকাল গুলিতে শাসক দলের এক েনতা খুন হয়েছেন রানিনগরে। ভোটের দিন সকাল থেকেই উত্তেজনা ছিল রানিনগরে। সকালে হঠাৎই সাংবাদিকদের লক্ষ্য করে বোমা ছুড়তে শুরু করে।

central force

শেষে পরিস্থিতি সামাল দিতে ময়দানে নামে পুলিশ। এতকোক্ষণ দূরে দাঁড়িয়ে যাঁরা দর্শকের ভূমিকায় ছিল বোমাবাজি শুরু হওয়ার পর শূন্যে গুলি ছুড়তে ছুড়তে তেড়ে যায় পুলিশ। দূরে যারা বোমাবাজি চালাচ্ছিল তারা তখন দেদার ছুট। ব্যাগ ভর্তি বোমা ফেলে রেখে ছুট দেয় তারা। পুলিশের সঙ্গে এলাকায় অ্যাকশন শুরু করে কেন্দ্রীয় বাহিনীও।

একই ভাবে ব্যারাকপুরের মোহন পুরেও অবশেষে দেখা গিয়েছে কেন্দ্রীয় বাহিনীকে। সেখানে নির্দল প্রার্থীকে প্রকাশ্যে গুলি করা হয়। চরম উত্তেজনা তৈরি হয়েছে ব্যরাকপুরের মোহনপুরে। শেষে পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ শুরু করে পুলিশ। তার সঙ্গে ময়দানে নামে কেন্দ্রীয় বাহিনীও। কিন্তু এখনও সব জেলায় কেন্দ্রীয় বািহনীকে অ্যাকশন মুডে দেখা যায়নি। এখনও জেলায় েজলায় অশান্তি চলছে। পুলিশের সামনেই তাণ্ডব দেখাচ্ছেন শাসক-বিরোধী গোষ্ঠীর কর্মী সমর্থকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+