West Bengal Panchayat Department: অ্যাপেই পাওয়া যাবে ইনকাম-ক্যারেক্টার সার্টিফিকেট! কীভাবে?
West Bengal Panchayat Department: প্রয়োজনীয় সার্টিফিকেট পেতে আর হন্যে হয়ে জনপ্রতিনিধিদের পিছনে ঘুরতে হবে না! ইনকাম সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট সহ বিভিন্ন ধরনের শংসাপত্র পেতে গ্রামীন এলাকায় মানুষকে পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের কাছে যেতে হয়। সেক্ষেত্রে বিভিন্ন সময় হেনস্তার মধ্যে পড়তে হয়।
আর এই সমস্যা কাটাতে যুগান্তকারী সিদ্ধান্ত নবান্নের। প্রয়োজনীয় সার্টিফিকেট পেতে এবার অনলাইনে আবেদন জানাতে হবে। এজন্য নতুন একটি অ্যাপ আনতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার (West Bengal Panchayat Department)।

জানা গিয়েছে, খুব শীঘ্রই নয়া এই অ্যাপ লঞ্চ (West Bengal E-app) করতে চলেছে সরকার। এবং তা আগামী দুর্গাপুজোর আগেই হবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। আর তা চালু হয়ে গেলে মানুষকে আর জনপ্রতিনিধিদের পিছনে পিছনে ঘুরতে হবে।
সরাসরি ইনকাম সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট পেতে ওই অ্যাপে আবেদন জানাতে হবে। ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেমে'র পর্যবেক্ষণে পুরো অ্যাপটি (West Bengal Panchayat Department) তৈরি হচ্ছে। সূত্রের খবর, এই অ্যাপ চালু হলে সার্টিফিকেট পেতে রেজিস্টার করতে হবে। সেই সংক্রান্ত যাবতীয় নথি এবং তথ্য আপলোড করতে হবে।
সেই তথ্য ব্লক স্তরে যাচাই করা হবে। এমনটাই পঞ্চায়েত দফতর (West Bengal Panchayat Department) সূত্রে জানা গিয়েছে। শুধু তাই নয়, জমা দেওয়া সমস্ত তথ্য যদি সত্য বলে দেখা যায় তাহলে সংশ্লিষ্ট শংসাপত্র আবেদনকারীর সরাসরি পাঠিয়ে দেওয়া হবে।
যা আবেদনকারী নিজের কাজ অনুযায়ী ব্যবহার করতে পারবেন। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এক পঞ্চায়েতের (West Bengal Panchayat Department) এক আধিকারিক জানিয়েছেন, গ্রামীণ মানুষকে সার্টিফিকেট পেতে বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে পড়তে হয়। অ্যাপটি চালু হলে সমস্যা অনেকটাই মিটবে বলে দাবি আধিকারিকদের।
শুধু তাই নয়, ওই আধিকারিক আরও জানিয়েছেন, এই অ্যাপ তৈরির বিষয়ে দীর্ঘদিন ধরে আলোচনা (West Bengal Panchayat Department) চলছে। অবশেষে সেই অ্যাপটি তৈরি হচ্ছে। এই বিষয়ে গ্রামীণ মানুষকে সচেতন করার কাজও করা হবে।
বলে রাখা প্রয়োজন, ডিজিটালের যুগে অনলাইন পরিষেবায় জোর দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। অনেক কাজ এখন অনলাইনেই হয়। এবার ইনকাম সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট সহ বিভিন্ন ধরনের শংসাপত্র পাওয়া ক্ষেত্রেও যুগান্তকারী পদক্ষেপ সরকারের (West Bengal Govt)। এতে বহু মানুষ উপকৃত হবে বলে জানা গিয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications