'কাটমানি বন্ধ হতেই এখন রেশন.. মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইদের কিছু না কিছু চাই', বিস্ফোরক অর্জুন
'কাটমানি বন্ধ হতেই এখন রেশন.. মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইদের কিছু না কিছু চাই', বিস্ফোরক অর্জুন
কলকাতা পুরসভার প্রশাসক পদে ফের ফিরহাদ হাকিম বসতেই, হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অর্জুন সিং। গোটা বিষয়টি দুর্নীতিগ্রস্ত বলে দাবি করে 'মসনদে ফিরহাদ' প্রসঙ্গে আদালতের মুখেপেক্ষী তিনি। এই অবস্থায় আশাবাদী অর্জুন সিং এবার রেশন দুর্নীতি নিয়ে মুখ খুলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগেন।

'এইভাবে চলতে থাকলে..'
ফিরহাদ হাকিম কলকাতা পুরসভার প্রশাসক পদে বসতেই, অর্জুন সিংয়ের দাবি ,আদালতে চলে তাঁরা চলে গিয়েছেন, এবার দেখা যাবে কী পরিস্থিতি হয়। তিনি বলেন, 'এভাবে পরিস্থিতি চলতে থাকলে তো মেয়াদ ফুরোনোর পর উনি (মমতা বন্দ্যোপাধ্যায়) বলবেন যে আমি আরও ৬ মাস থাকব গদিতে।'

'গদির লোভ'
মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের নেতৃত্বে থেকে ফিরহাদ হাকিমের এভাবে পুরসভার প্রধান প্রশাসকের পদে বসে যাওয়া কেবলমাত্র 'ক্ষমতার লোভ'। বিষয়টিকে অর্জুন সিং 'গদির লোভ' বলে ব্যাখ্যা করেছেন।

মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইদের...
'মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইদের কিছু না কিছু চাই,গে ছিল কাটমানি এখন হল রেশন,' বলেন অর্জুন সিং। একধাপ এগিয়ে তাঁর বক্তব্য, 'আমাদের এখানের একজন চেয়ারম্যান, তিনি লোক খুঁজছেন যে রেশনের চালটা কীভাবে বিক্রি করা হবে..। '

মিড ডে মিল দুর্নীতি
অর্জুন সিংয়ের দাবি, মিডডে মিল কিভাবে তোলা হয়েছে, তা নিয়ে সরকারী আধিকারিকরা অভিযোগ করেছেন। এই বিষয়ে দুই দিনের মধ্যে তিনি সমস্ত তথ্য প্রকাশ্যে আনবেন বলেও জানান অর্জুন সিং।












Click it and Unblock the Notifications