কোথাও স্বাস্থ্যকেন্দ্র তো কোথাও প্রকাশ্য রাস্তায়, একের পর এক শ্লীলতাহানির ঘটনা! প্রশ্নের মুখে মহিলা সুরক্ষা
West Bengal News: আরজি কর কাণ্ডের আবহে একের পর ধর্ষণ এবং শ্লীলতাহানির ঘটনা। প্রশ্ন উঠছে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে। আর এর মধ্যেই ফের একবার শ্লীলতাহানির অভিযোগ। টিউশন থেকে বাড়ি ফেরার পথে কয়েক জন ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগ এক মদ্যপ যুবকের বিরুদ্ধে। শুধু তাই নয়, ভয় দেখাতে তাঁদের তাড়া করা হয় বলেও অভিযোগ।
আর এহেন অভিযোগকে কেন্দ্র করে একেবারে উত্তাল হয়ে উঠল বাঁকুড়া সদর থানার হেভির মোড় এলাকা। শুধু তাই নয়, অভিযুক্তকে গ্রেফতার এবং অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে রাত পর্যন্ত চলে স্থানীয় মানুষজনের বিক্ষোভ। এমনকি ওই জায়গায় থাকা লাইসেন্স প্রাপ্ত দেশি মদের দোকান তুলে দেওয়ার দাবিতে পথ অবরোধ করে রাখেন ওই এলাকার মানুষ (West Bengal News) ।

যার ফলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। এমনকি অবরোধের ফলে দীর্ঘ যানজটের পরিস্থিতিও তৈরি হয়। যদিও বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়। যান উচ্চপদস্থ আধিকারিকরাও। শেষমেশ পুলিশের আশ্বাসে ওঠে অবরোধ।
অন্যদিকে অবরোধকারীদের দাবি, ওই মদের দোকানের পাশ দিয়েই রাস্তা। রাস্তা দিয়ে যাতায়াতকারী ছাত্রী থেকে মহিলা প্রত্যেকেকই উত্যক্ত করে বেশ কয়েক জন মদ্যপ যুবক। বিষয়টি একাধিকবার প্রশাসনকে জানানো হলেও কাজ হয়নি। ওই দিন কয়েক জন ছাত্রীর সঙ্গে একই ঘটনা ঘটে। আর তারই প্রতিবাদে পথ অবরোধ বলে তারা জানান। যা খবর, পুলিশের পক্ষ থেকে সিসিটিভির সূত্র ধরে অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
অন্যদিকে হাসপাতালের মধ্যেই ফের স্কুল ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এই ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। যা খবর, স্বাস্থ্য কেন্দ্রেও মহিলা ওয়ার্ডে ওই স্কুল ছাত্রীর শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ।
ঘটনায় অভিযুক্ত অ্যাম্বুল্যান্স চালককে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। মামলা রুজু করা হয়েছে পকসো আইনে। এই ঘটনায় আরও একবার স্পষ্ট হাসপাতালগুলির নিরাপত্তায় এখনও ঢিলেঢালা প্রশাসন। শুধু তাই নয়, একের পর এক এই ঘটনা নিয়ে ফের একবার প্রশ্নের মুখে মহিলা সুরক্ষা। তবে প্রত্যেকটি ঘটনাতেই পুলিশ প্রশাসন কড়া ব্যবস্থা নিচ্ছে বলেই দাবি করা হয়েছে। ঘটনার সঙ্গে যুক্ত কাউকে ছাড়া হবে না।
অন্যদিকে শ্রীরামপুর এলাকাতেও এক অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধারের ঘটনা ঘটেছে। এমনকি শিলিগিড়িতেও এক নার্সের রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এই দুই ঘটনাও পুলিশ খতিয়ে দেখা হচ্ছে।












Click it and Unblock the Notifications