শরীরটা ভালো নেই, জানালেন সুব্রত! উত্তরকুমার সেলে বিপর্যস্ত ফিরহাদ, জ্বর এসেছে বলেও দাবি আইনজীবীর
মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায়ের পর এবার নারদ মামলায় অভিযুক্ত রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কেও নিয়ে আসা হল এসএসকেএম হাসপাতালে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা নাগাদ তাঁকে উডবার্ন ওয়ার্ডে নিয়ে আসা হয়েছে। আপাতত সেখানেই মন্ত
মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায়ের পর এবার নারদ মামলায় অভিযুক্ত রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কেও নিয়ে আসা হল এসএসকেএম হাসপাতালে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা নাগাদ তাঁকে উডবার্ন ওয়ার্ডে নিয়ে আসা হয়েছে। আপাতত সেখানেই মন্ত্রীর রুটিন মেডিক্যাল পরীক্ষা করা হবে বলে হাসপাতাল সূত্রে খবর। তবে হাসপাতালে ঢোকার সময় বর্ষীয়ান এই বিধায়ক জানিয়েছেন, শরীরটা ভালো নেই। তবে তাঁর চোখেমুখে স্পষ্ট তিনি যে ভেঙে পড়েছেন। কিছুতেই গ্রেফতারি মেনে নিতে পারছেন না বলে পরিবার সূত্রে খবর।

ফিরহাদের জ্বর এসেছে বলে জানিয়েছেন আইনজীবী
জেলের উত্তরকুমার সেলে রয়েছেন ফিরহাদ হাকিম। জানা গিয়েছে, রাতভর ঘুমাননি তবে। তবে সকালের দিকে কিছুটা চোখ লেগে যায় তাঁর। তবে কিছুক্ষণের মধ্যে উঠে পড়েন বলে জানা যাচ্ছে। আর এরপরে জেলের মধ্যে বেশ কিছুক্ষণ মর্নিং ওয়াক করেন ফিরহাদ হাকিম। তবে জেলের তরফে দেওয়া চা খেলেও অন্য কোনও খাবার মুখে তোলেননি তিনি। এমনটাই জানা যাচ্ছে। তবে সকালে প্রেসিডেন্সি জেলে পৌঁছে যান মেয়ে এবং আইনজীবী। তাঁদের দেওয়া খাবারই ফিরহাদসাহেব খেয়েছেন বলে জানা যাচ্ছে। এরপর বেশ কিছুক্ষণ আইণজীবীর সঙ্গে কথা বলেন তিনি। মূলত আইনি প্রক্রিয়া কি হবে সে বিষয়ে মূলত আলোচনা হয় বলে জানা যাচ্ছে।

মন্ত্রীর জ্বর এসেছে বলে দাবি
মন্ত্রীর জ্বর এসেছে বলে দাবি ফিরহাদ হাকিমের আইনজীবী। তবে তাঁর মেয়ে জানিয়েছেন, বাবা ভেঙে পড়েছেন। সকাল থেকে মানুষের জন্যে কাজ করতেন। আর তা পারছেন না বলে বিপর্যস্ত হয়ে পড়েছেন। তবে তাঁদের শারীরিক অবস্থা নিয়ে বেশ চিন্তিত জেল আধিকারিকরা। চিন্তিত সিবিআই আধিকারিকরাও। আর তাই প্রতি মুহূর্তে তাদের চেক আপ করা হচ্ছে। রুটিন চেক আপের জন্যে ফিরহাদ হাকিমকে এসএসকেএমে নিয়ে যাওয়া হতে পারে বলে খবর। যদি হাসপাতালে আসতে না চান, তবে হাসপাতালের প্রতিনিধিরা প্রেসিডেন্সি জেলে তাঁর রুটিন পরীক্ষা করে আসবেন। এমনটাই সূত্রের খবর।

ভোরে এসএসকেএমএ ভর্তি মদন-শোভন
প্রেসিডেন্সি সংশোধনাগারে অসুস্থতা বোধ করায় ভোর চারটে নাগাদ এসএসকেএম-এ নিয়ে যাওয়া হয় মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়কে। দুজনকেই অক্সিজেন সোপোর্টে রাখা হয়েছে। মদন মিত্র রয়েছেন উডবার্ন ওয়ার্ডের ১০৩ নম্বর কেবিনে। অন্যদিকে শোভন চট্টোপাধ্যায়কে রাখা হয়েছে ১০৬ নম্বর কেবিনে। সুব্রত মুখোপাধ্যায়কে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, কিছু পরীক্ষার পরে তাঁকে ফিরিয়ে আনা হয় প্রেসিডেন্সি সংশোধনাগারে।

সোমবার গ্রেফতার একের পর এক মন্ত্রী
নারদা মামলায় সোমবার সকালে ওই চারজনকে গ্রেফতার করে নিজাম প্যালেসে নিয়ে গিয়েছিলেন সিবিআই আধিকারিকেরা। সন্ধ্যায় সিবিআই-এর বিশেষ আদালত অন্তর্বর্তীকালীন জামিন দেয় ওই চার জনকে। কিন্তু রাতে ওই জামিনের নির্দেশ খারিজ করে দেয় কলকাতা হাই কোর্ট। তার পরই প্রেসিডেন্সি জেলে আনা হয়েছিল রাজ্যের চার হেভিওয়েট নেতাকে

নিশানা বিজেপি, কেন্দ্রকে
নিজেদের অবস্থা নিয়ে অভিযুক্ত নেতারা বিজেপি এবং কেন্দ্রকে নিশানা করেছেন। এক্ষেত্রে সুব্রত মুখোপাধ্যায় কিছু না বললেও, রাতে সংবাদ মাধ্যমের সামনে মদন মিত্র কটাক্ষ করে বলেন, তাঁরা খারাপ আর মুকুল-শুভেন্দু ভালো। অন্যদিকে ফিরহাদ হাকিমকে বলতে শোনা যায়, কোভিড পরিস্থিতির মোকাবিলায় তাঁকে কলকাতার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান করা হয়েছিল। তিনি ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা, স্যানিটাইজেশন এবং দেহ সৎকারের যাবতীয় ব্যবস্থা করেছিলেন। কিন্তু বিজেপি কলকাতার মানুষকে বাঁচতে দিল না। তিনি বলেন, বিজেপি সিবিআই, ইডিকে কিনে নিলেও, বিচার ব্যবস্থার প্রতি তাঁদের আস্থা রয়েছে।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications