Building Plan: বিল্ডিং প্ল্যান নিয়ে বড় পদক্ষেপ, ছোট্ট ভুলেই ভাঙতে পারে স্বপ্ন! 'বেআইনি' বলতে পারে সরকার

West Bengal Building Plan Approval: শহর এবং শহরতলি জুড়ে একের পর এক বেআইনি নির্মান। যা নিয়ে একাধিকবার প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি কেন তা ভেঙে দেওয়া হচ্ছে না সে বিষয়েও পুলিশ-প্রশাসনকে কড়া বার্তা দেন। কিন্তু এরপরেও বেআইনি নির্মাণ ঠেকাতে কার্যত হিমশিম খেতে হচ্ছে পুরসভা থেকে জেলা প্রশাসনকে।

এই অবস্থায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে নবান্ন। সুত্রের খবর, বিল্ডিং প্ল্যানের অনুমোদন অনলাইনেই মিলবে শুধুাত্র।আগামী বছর অর্থাৎ ২০২৫ সাল থেকে রাজ্যের পুরসভা এলাকায় এহেন সিদ্ধান্ত কার্যকর করা হবে বলেও সিদ্ধান্ত নবান্নের। ফলে পুরসভায় গিয়ে ঘণ্টার পর ঘণ্টার দাঁড়িয়ে বিল্ডিং প্ল্যানের আবেদন জমা কিংবা অনুমোদন সবটাই রাজ্য সরকার বেআইনি ঘোষণা করবে (west bengal building plan approval) বলে জানা যাচ্ছে।

West Bengal Building Plan Approval

সচ্ছাতার প্রশ্নে কোথাও কোনও যাতে খামতি না থাকে সেজন্যেই এহেন সিদ্ধান্ত বলেই মনে করা হচ্ছে। যদিও এখনও অনলাইনেই বিল্ডিং প্ল্যান জমা নেওয়া এবং বাড়ি তৈরির ছাড়পত্র দেওয়ার নিয়ম চালু আছে। কিন্তু এর মধ্যে ফাঁক থেকে গিয়েছে। ফলে অনলাইন ব্যবস্থাকে এড়িয়ে এখনও অনেকেই অফলাইনেই বিল্ডিং প্ল্যান অনুমোদনের কাজ চলে যাচ্ছে।

আর এই কাজে একদিকে শাসকদলের নেতা এবং কাউন্সিলররা যেমন জড়িত তেমনই পুরসভার এক শ্রেণির কর্মীদের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে। আর এর ফলে অবৈধ নির্মাণ ঠেকাতে একেবারে হিমশিম অবস্থা হচ্ছে। আর এই পরিস্থিতি কঠোর হাতে মোকাবিলা করতে মাঠে নামছে রাজ্য প্রশাসন।

সেই অনুযায়ী, জানুয়ারি মাস থেকেই অফলাইনে বিল্ডিং প্ল্যান সংক্রান্ত কাজকে বেআইনি ভাবে দেখা হবে। প্রত্যেক পুরসভার জন্যেই কার্যকর করা হবে এই সিদ্ধান্ত। যা খবর, শুধুমাত্র পুরসভা এলাকাতেই নয়, একই নিয়ম রাজ্যের পঞ্চায়েত এলাকাতেও চালু করবে নবান্ন। তবে তা হবে আগামী এপ্রিল মাস থেকে। এমনটাই বাংলা এক সংবাদমাধ্যমের প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।

খবর অনুযায়ী, পুরসভা এলাকায় বিল্ডিং প্ল্যান সংক্রান্ত সমস্ত কাজই এখন অনলাইনে করা সম্ভব। যে সার্টফিকেট এক্ষেত্রে পাওয়া যায় তাতে কিউআর কোড থাকে। কিন্তু অফলাইনে তা থাকে না। এক্ষেত্রে অনেক সময় বলা হয় যে, পুরানো আবেদনের ভিত্তিতে প্ল্যান অনুমোদন দেওয়া হয়েছে। আর এতেও অনেকাংশেই গণ্ডগোল তৈরি হয়।

কিন্তু অফলাইনের বিল্ডিং অনুমোদন বেআইনি ঘোষণা করা হলে এক্ষেত্রে এমন কিছু বলার আর সুযোগ থাকবে না। সমস্ত কিছুই হবে অনলাইনে। আর তার রেকর্ডও থেকে যাবে। ফলে কোনও ধরনের অসাধু চক্র] এক্ষেত্রে কারচুপি করার সুযোগ আর পাবে না বলেই মনে করছেন প্রশাসনিক আধিকারিকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+