বাংলা এখন 'দস্যু'র হাতে! শ্যামাপ্রসাদের আদর্শ ফেরাবে বিজেপি, নিশানা রাহুল সিনহার
পশ্চিমবঙ্গের সৃষ্টিকর্তা ও বাঙালির রক্ষাকর্তা তিনি। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১১৯ তন জন্মদিবসে ভার্চুয়াল সভায় ভাষণ দিতে গিয়ে এমনটাই মন্তব্য করলেন বিজেপি নেতা রাহুল সিনহা। তিনি বলেন, বাংলার বুদ্ধিজ
পশ্চিমবঙ্গের সৃষ্টিকর্তা ও বাঙালির রক্ষাকর্তা তিনি। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১১৯ তন জন্মদিবসে ভার্চুয়াল সভায় ভাষণ দিতে গিয়ে এমনটাই মন্তব্য করলেন বিজেপি নেতা রাহুল সিনহা। তিনি বলেন, বাংলার বুদ্ধিজীবীদের একত্রিত করে ইংল্যান্ড থেকে আসা ক্যাবিনেট কমিশনের সামনে জোরদার সওয়াল করেছিলেন এই শ্যামাপ্রসাদই।

পশ্চিমবঙ্গকে ভারতভুক্ত করেছিলেন শ্যামাপ্রসাদ
রাহুল সিনহা এদিন দাবি করেন, পশ্চিমবঙ্গকে ভারতভুক্ত করেছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। সেইজন্য পশ্চিমবঙ্গের মানুষ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কাছে ঋণী বলেও উল্লেথ করেন রাহুল সিনহা। তিনি বলেন, পশ্চিমবঙ্গ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের দান। কেননা দেশভাগের সময় আজকের পশ্চিমবঙ্গ ও পঞ্জাবকে পাকিস্তানের সঙ্গে দিয়ে দেওয়া হয়েছিল। মন্তব্য করেছেন রাহুল সিনহা।

মমতা বন্দ্যোপাধ্যায় থাকতেন বাংলাদেশে
ইংল্যান্ড থেকে আসা ক্যাবিনেট কমিশনের সামনে যদি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নেতৃত্বে সওয়াল না করা হত, তাহলে আজকের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশে থাকতেন। মন্তব্য করেছেন রাহুল সিনহা। বাংলাদেশে থাকতেন সিপিএম ও কংগ্রেসের নেতারাও।

তাঁর জন্ম বাংলাদেশে, বললেন রাহুল
সিপিএম, কংগ্রেস নেতাদের মতো তাঁকেও বাংলাদেশে থাকতে হত। উল্লেখ করেছেন রাহুল সিনহা। কেননা তাঁর জন্ম বাংলাদেশে। পুরো ভারত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে সম্মানের সঙ্গে স্বীকার করেছে বলে দাবি করেন রাহুল সিনহা।

দস্যুর হাত থেকে বাংলাকে মুক্ত করার ডাক
রাহুল সিনহা এদিন বলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মভূমি, কর্মভূমি এই বাংলাকে একদল দস্যুর হাত থেকে মুক্ত করতে হবে। তিনি শপথ নেওয়ার ডাক দিয়ে বলেন, সাত থেকে আট মাস সময় আছে বাংলা মাকে মুক্ত করার জন্য। পাশাপাশি শ্যামাপ্রসাদ বিরোধী, বাংলা বিরোধী, জনবিরোধীদের হঠিয়ে দেওয়ার ডাক দিয়েছেন তিনি। এটা করতে পারলেই বাংলার জাগরণ হবে। তা হলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় হাসবেন, বাংলা মাও গর্বিত হবেন বলে মন্তব্য করেছেন তিনি।

৩৭০ ধারার অর্ধেক খতম করেছিলেন শ্যামাপ্রসাদ
শ্যামাপ্রসাদ বলতেন, এক দেশে দুই বিধান চলতে পারে না। সেই কারণে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বিনা পারমিটে কাশ্মীরে প্রবেশ করেছিলেন। আর ৩৭০ ধারার অর্ধেক ক্ষতম করেছিলেন। কিন্তু তাঁকে সেখানে হত্যা করা হয় বলে অভিযোগ করেছেন রাহুস সিনহা।












Click it and Unblock the Notifications