লালমাটিতে অসাধারণ হকি খেলে পাঁচে পাঁচ কেষ্টার! সকাল থেকেই পুজোতে মগ্ন অনুব্রত
১০৮ পুরসভার মধ্যে ৫০টিরও পুরসভাতে জয় জয়কার শাসকদলের। ধারে কাছে নেই বিরোধীরা। কয়েকটি ওয়ার্ডে জয় লাভ করলেও তেমন ভাবে কোনও পুরসভাই দখল করতে পারেনি বিরোধী কেউই। অন্যদিকে প্রত্যাশিত ভাবে নিজের গড় আগলে রাখলেন বীরভূমের বেতাজ বা
ফল প্রকাশের পর থেকেই সবুজ ঝড় বাংলাজুড়ে। ১০৮ পুরসভার মধ্যে 55টিরও পুরসভাতে জয় জয়কার শাসকদলের। ধারে কাছে নেই বিরোধীরা। কয়েকটি ওয়ার্ডে জয় লাভ করলেও তেমন ভাবে কোনও পুরসভাই দখল করতে পারেনি বিরোধী কেউই। অন্যদিকে প্রত্যাশিত ভাবে নিজের গড় আগলে রাখলেন বীরভূমের বেতাজ বাদশা।

বীরভূমের সব পুরসভাতেই তৃণমূল জিতবে বলে জানিয়েছিলেন অনুব্রত মন্ডল। আর ফলপ্রকাশের পরেই সেই বার্তাই সত্যি হল। বীরভূমে ৫টির মধ্যে ৫টি পুরসভায় জয়ী তৃণমূল। বিরোধীদের দাবি, দারুন হকি খেলে দিলেন অনুব্রত মন্ডল।
ভোটের আগে থেকেই খেলা ঘোরাতে শুরু করেছিলেন অনুব্রত মন্ডল। বীরভূমের একাধিক জায়গাতে বিরোধী প্রার্থীদের মনোনয়ন জমা পর্যন্ত দিতে দেওয়া হয়নি বলে অভিযোগ। এমনকি বিজেপি প্রার্থীদের আটকে রাখার মতো মারাত্মক অভিযোগ সামনে এসেছিল। এমনকি পরে বিজেপি সহ একাধিক পুর-প্রার্থী তৃণমূলে যোগ দেন। বিরোধীরা অভিযোগ করে বলেন, অনুব্রত মন্ডল ভয় দেখিয়ে বিরোধীদের ভাঙার চেষ্টা করছে। যদিও কেষ্টা স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, বিরোধীদের পায়ের তোলার মাটি নেই। এমনকি সংগঠন বলেও কিছু নেই।
আর সেই মতো ভোটের আগেই কার্যত সিউড়ি, দুরবাজপুর, রামপুরহাট পুরসভাতেও তৃণমূলের জয়জয়কার ছিল। একাধিক ওয়ার্ডে নজিরবিহীন ভাবে বিরোধী প্রার্থী বলে কিছু ছিল না।
তবে আজ ভোটের ফলাফল প্রকাশের পর থেকেই শাসকদলের জয়জয়কার! একের পর এক পুরসভায় যেমন তৃণমূলের জয়জয়কারের খবর আসছে। কার্যত একই ছবি অনুব্রত গড়েও। এখনও পর্যন্ত যা খবর, বীরভূমের পাঁচ পুরসভাতেই তৃণমূল জয় লাভ করেছে। অর্থাৎ তৃণমূলের হাতে সিউড়ি, দুরবাজপুর, রামপুরহাট, বোলপুর। এমনকি বিরোধীশূন্য হয়ে গিয়েছে সিউড়ি পুরসভাও।
স্বভাবতই দলের এহেন ফলাফলে খুশি অনুব্রত মন্ডল। যদিও সকাল থেকে পুজোতেই ব্যস্ত বীরভূমের বেতাজ বাদশা। তবে যা খবর, বেলার দিকে তাঁর বাড়ির নীচে থাকা তৃণমূলের পার্টি অফিসে আসবেন তিনি। সেখানে তৃণমূলের তরফে একটু বিজয় উৎসবের আয়োজন করা হয়েছে। তাতে অংশ নিতে পারেন অনুব্রত মন্ডল! তবে ইতিমধ্যে এক এক করে তৃণমূলের জয়ী প্রার্থীরা অনুব্রত মন্ডলের বাড়িতে আসছেন। জড়ো হচ্ছেন একাধিক তৃণমূল কর্মীরা। উল্লেখ্য, এবার ভোটে হকি খেলার নিদান দিয়েছিলেন তিনি।
অন্যদিকে, বুধবার সকালে ভোটগণনা শুরু হতেই সবুজ ঝড় শুরু হয়। আর তা অব্যাহতই রয়েছে। যদিও সন্ত্রাসের অভিযোগে সরব বিরোধীরা। তাঁদের দাবি, ভোটের দিন যেভাবে সন্ত্রাস, ছাপ্পা হয়েছে তাতে এই ফলাফল হওয়াটাই স্বাভাবিক।












Click it and Unblock the Notifications