লড়াইটা বামেদের সঙ্গেই, খাদে পড়লে আর উঠতে পারবেন না উনি! তাহেরপুর জয়ের পরে প্রতিক্রিয়া সূর্যকান্তের
লড়াইটা বামেদের সঙ্গেই, খাদে পড়লে আর উঠতে পারবেন না উনি! তাহেরপুর জয়ের পরে প্রতিক্রিয়া সূর্যকান্তের
পুরসভা ভোটের ফলাফলে (west bengal municipal election 2022) সবুজ ঝড়। ভোটের আগেও জানতেন বেশিরভাগ মানুষই। এর মধ্যেও বিজেপি কোথায়ও যেন পিছিয়ে পড়ছে আর তৃণমূলের প্রতিদ্বন্দ্বী হিসেবে এগিয়ে আসছে ফের বামেরা। শতাংশের নিরিখে খুব কম হলেও একটি মাত্র পুরসভা তাহেরপুর (Taherpur) তারা দখল করেছে কিংবা দখলে রাখতে পেরেছেন বামেরা তথা সিপিএম (CPIM)। তৃণমূলের লড়াইটা যে বামেদের সঙ্গেই, তা ফের সামনে আসায় খুশি সিপিআইএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র (Suryakanta Mishra)।

পুরভোটের ফলাফল
২৭ ফেব্রুয়ারি ১০৮ টি পুরসভার নির্বাচনের কথা জানিয়েছিল রাজ্য নির্বাচন কমিশন। কিন্তু বিনা নির্বাচনেই তৃণমূল জিতে যায় চারটি পুরসভার। এদিনের শেষে তৃণমূল সব মিলিয়ে ১০২ টি পুরসভায় জয়লাভ করেছে। বামেরা জিতেছে একটি। যা হল নদিয়ার তাহেরপুর। অন্যরা অর্থাৎ দার্জিলিং-এ জিতেছে হামারো পার্টি। এছাড়া চারটি পুরসভার ফলাফল ত্রিশঙ্কু হয়ে রয়েছে। বিধানসভা ভোটে শূন্য হওয়ার পরে ১০৮ টি পুরসভার মধ্যে একটি দখলে রাখতে পেরেছে আশার আলো বামেদের মনে।

বামেদের তাহেরপুর জয়
নদিয়ার তাহেরপুর পুরসভা ২০১৫-র পুর নির্বাচনে বামেদের দখলে ছিল। এবার সেখানকার ১৩ টি ওয়ার্ডের মধ্যে ৮ টি ওয়ার্ড পায় বামেরা। সিপিএমই আটটি আসন পায়। আর তৃণমূল জয়ী হয় ৫ টি ওয়ার্ডে। বলা ভাল রাজ্যে যে দুই পুরসভা ১০৮টির মধ্যে ব্যতিক্রম, তার মধ্যে তাহেরপুরকে সামনে রাখতেই হবে। অন্যদিকে নতুন দল করে প্রথমবারেই দার্জিলিং-এ সাফল্য হামরো পার্টির। এবারের নির্বাচনে বামেরা বিভিন্ন জায়গায় তৃণমূলের হামলা, রিগিং নিয়ে সরব বলেও, তাহেরপুর নিয়ে কোনও অভিযোগ করেননি তারা।

লড়াইটা বামেদের সঙ্গেই
যে কথাটা বারে বারে এবার পুরসভা নির্বাচনের প্রচারে বাম নেতারা করেছিলেন, তৃণমূলের লড়াইটা বামেদের সঙ্গেই। এদিন ফল বেরনোর পর ফের একবার সেই কথাই স্মরণ করিয়ে দিলেন, রাজ্য সিপিএম-এর সম্পাদক সূর্যকান্ত মিশ্র। তিনি বলেছেন, আগেই বলেছিলাম লড়াইটা আমাদের সঙ্গেই। বিজেপি কোথাও থাকবে না। তিনি বলেন, মমতার পায়ের তলার মাটি সরে গিয়েছে। তাই এসব করতে হচ্ছে। যত দিন যাবে মাটি আরও সরবে। সূর্যকান্ত মিশ্র বলেছেন তাহেরপুর বুঝিয়ে দিয়েছে, উনি খাদে পড়ে গেল আর উঠতে পারবেন না। অন্যদিকে সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেছেন, তাহেরপুরে জয় পেয়েছে সিপিএম। সেখানকার মানুষকে তিনি স্যালুট জানিয়েছেন এই জয়ের জন্য।

মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া
এদিকে মুখ্যমন্ত্রী রাজ্যের ১০৮ টি পুরসভার মধ্যে ১০২ টিতে তৃণমূলের জয়ের পরে বলেছেন, যত জিতব তত যেন শান্ত থাকি, নম্র হই। মানুষের পাশে থেকে তাদের ছোট কাজগুলো যেন এলাকাতেই হয়ে যায়, তার দিকে নজর দিতে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুরভোটে হিংসার অভিযোগ উঠলেও এদিন তিনি দাবি করেন, কোথাও কিছু হয়নি। মানুষ উৎসবের মেজাজে ভোট দিয়েছে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications