West Bengal Monsoon: অতিভারী বৃষ্টিতে কমবে কি আর্দ্রতাজনিত অস্বস্তি? ৫ দিন কেমন থাকতে চলছে বাংলার আবহাওয়া
West Bengal Weather Forecast: দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা যে কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া বেশিরভাগ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস সাধারণ মানুষ আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে মুক্তি পেতে পারেন।
গত ২৪ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি ওপরে। আর এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৯.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। এদিন সকাল সাড়ে আটটার মধ্যে গত ২৪ ঘন্টায় কলকাতায় কোনও বৃষ্টিই হয়নি (West Bengal Weather Forecast)।

আগামী পাঁচ দিন কলকাতার আবহাওয়া একনজরে
| তারিখ | সর্বনিম্ন তাপমাত্রা (০c) | সর্বোচ্চ তাপমাত্রা (০c) | আবহাওয়া |
| ৩১জুলাই | ২৮ | ৩৪ | সাধারণভাবে মেঘলা আকাশ, দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে |
| ১জুলাই | ২৮ | ৩১ | সাধারণভাবে মেঘলা আকাশ, ভারী বৃষ্টি |
| ২জুলাই | ২৭ | ৩২ | সাধারণভাবে মেঘলা আকাশ, দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে |
| ৩জুলাই | ২৭ | ৩১ | একই |
| ৪জুলাই | ২৮ | ৩৩ | আংশিক মেঘলা আকাশ, দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে |
উত্তরবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)
- ৩১ জুলাই ও ১ অগাস্ট সোমবার ও মঙ্গলবার উত্তরবঙ্গের জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
- ২ অগাস্ট বুধবার আপাতত সবকটি জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।
- ৩ ও ৪ অগাস্ট বৃহস্পতিবার ও শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি তিন জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
দক্ষিণবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)
- ৩১ জুলাই সোমবার, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও বীরভূমে ভারী বৃষ্টির পূর্বাভাস। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।
- ১ অগাস্ট মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। মুর্শিবাদাদ ও নদিয়া জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি আর বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
- ২ অগাস্ট বুধবার পুরুলিয়া, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
- ৩ ও ৪ অগাস্ট বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। সবকটি জেলারই কোথাও না কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে।
- আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে থাকা ঘূর্ণাবর্ত থেকে একটি নিম্নচাপ এলাকা তৈরি হয়েছে। যা উত্তর বঙ্গোপসাগরের ওপরে অবস্থান করছে। যা আরও ঘনীভূক হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাব পড়তে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, বিশেষ করে পাঁচটি জেলায়। যে কারণে ওই পাঁচ জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে, আবহাওয়া দফতরের তরফে।












Click it and Unblock the Notifications