West Bengal Monsoon: এই সপ্তাহেই কি আবহাওয়ায় বড় পরিবর্তন! কেমন থাকতে চলছে আগামী ৫ দিন
West Bengal Weather Forecast: রাজ্য জুড়েই আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে এই সপ্তাহ শেষের মধ্যে কখনও উত্তরবঙ্গ আবার কখনও দক্ষিণবঙ্গে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। একনজরে দেখে নেওয়া যাক আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাস।
গত ২৪ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। আর এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। এদিন সকাল সাড়ে আটটার মধ্যে গত ২৪ ঘন্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে ০.৭ মিমি (West Bengal Weather Forecast)।

আগামী পাঁচ দিন কলকাতার আবহাওয়া একনজরে
| তারিখ | সর্বনিম্ন তাপমাত্রা (০c) | সর্বোচ্চ তাপমাত্রা (০c) | আবহাওয়া |
| ৬সেপ্টেম্বর | ২৭ | ৩২ | সাধারণভাবে আকাশ মেঘলা থাকবে, বজ্রপাতের সঙ্গে দু-একপশলা বৃষ্টির সম্ভাবনা |
| ৭সেপ্টেম্বর | ২৭ | ৩১ | একই |
| ৮সেপ্টেম্বর | ২৭ | ৩১ | একই |
| ৯সেপ্টেম্বর | ২৮ | ৩২ | একই |
| ১০সেপ্টেম্বর | ২৭ | ৩২ | একই |
উত্তরবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)
- ৬, ৭ সেপ্টেম্বর বুধবার ও বৃহস্পতিবার সবকটি জেলায় আপাতত হাল্কা বৃষ্টির সম্ভাবনা। কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই।
- ৮ ও ৯ সেপ্টেম্বর শুক্রবার ও শনিবার সবকটি জেলায় বজ্রপাতের সঙ্গে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
- ১০ সেপ্টেম্বর রবিবার সবকটি জেলায় আপাতত হাল্কা বৃষ্টির সম্ভাবনা। কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই

দক্ষিণবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)
- ৬ ও ৭ সেপ্টেম্বর বুধবার ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আপাতত কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।
- ৮, ৯, ১০, শুক্রবার, শনিবার ও রবিবার সবকটি জেলায় হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে।












Click it and Unblock the Notifications