West Bengal Monsoon: সপ্তাহভর বৃষ্টিতে টালমাটাল হতে পারে উত্তরবঙ্গ! ৫ দিন কেমন থাকতে চলেছে বাংলার আবহাওয়া
West Bengal Monsoon: মধ্যের একটি দিন বাদ দিলে আগামী পাঁচদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে কখনও ভারী থেকে অতিভারী আবার কখনও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তবে দক্ষিণবঙ্গের আবহাওয়া একটু অন্যরকমের থাকবে বলেও জানাচ্ছে আবহাওয়া দফতর।
গত ২৪ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি নিচে। আর এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নিচে। এদিন সকাল সাড়ে আটটার মধ্যে গত ২৪ ঘন্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে ৫ মিমি (West Bengal Weather Forecast)।

আগামী পাঁচ দিন কলকাতার আবহাওয়া একনজরে
| তারিখ | সর্বনিম্ন তাপমাত্রা (০c) | সর্বোচ্চ তাপমাত্রা (০c) | আবহাওয়া |
| ৯ অগাস্ট | ২৭ | ৩৩ | সাধারণভাবে আকাশ মেঘলা থাকবে, বজ্রপাতের সঙ্গে দু-একপশলা বৃষ্টির সম্ভাবনা |
| ১০ অগাস্ট | ২৭ | ৩৩ | একই |
| ১১ অগাস্ট | ২৭ | ৩৩ | একই |
| ১২ অগাস্ট | ২৬ | ৩২ | একই |
| ১৩ অগাস্ট | ২৬ | ৩২ | একই |
উত্তরবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)
- ৯ অগাস্ট বুধবার জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। যে কারণে অরেঞ্জ অ্যালার্ট জারি। বাকি পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস।
- ১০ অগাস্ট বৃহস্পতিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস।
- ১১ অগাস্ট শুক্রবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা।
- ১২ অগাস্ট শনিবার জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কোচবিহারে হতে পারে ভারী বৃষ্টি। বাকি তিন জেলায় হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
- ১৩ অগাস্ট রবিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং ও কালিম্পং-এ হতে পারে ভারী বৃষ্টি। বাকি তিন জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা।
দক্ষিণবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)
- ৯, ১০ ও ১১ অগাস্ট বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
- ১২ ও ১৩ অগাস্ট শনিবার ও রবিবার আপাতত দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।












Click it and Unblock the Notifications