West Bengal Monsoon: কবে থেকে কমবে বৃষ্টি, উন্নতি হবে আবহাওয়ার? একনজরে আগামী ৫ দিনের বাংলার পূর্বাভাস
West Bengal Monsoon: দক্ষিণবঙ্গে বৃষ্টির বিরাম শুরু হতেই আর্দ্রতাজনিত অস্বস্তি। এদিনের পরে দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। সোমবার থেকে উত্তরবঙ্গেও আবহাওয়ার উন্নতি হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
গত ২৪ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। আর এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। এদিন সকাল সাড়ে আটটার মধ্যে গত ২৪ ঘন্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে ১৯ মিমি।

আগামী পাঁচ দিন কলকাতার আবহাওয়া একনজরে
তারিখ সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা আবহাওয়া
- ২৩ সেপ্টেম্বর ২৬ ২৯ সাধারণভাবে আকাশ মেঘলা থাকবে, দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে
- ২৪ সেপ্টেম্বর ২৭ ৩০ একই
- ২৫ সেপ্টেম্বর ২৬ ৩১ একই
- ২৬ সেপ্টেম্বর ২৭ ৩২ আকাশ অংশত মেঘলা থাকবে, দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে
- ২৭ সেপ্টেম্বর ২৭ ৩৩ একই
উত্তরবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)
- ২৩ সেপ্টেম্বর শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা বাকি আলিপুরদুয়ার, কোচবিহার ও মালদহে ভারী বৃষ্টির সম্ভাবনা।
- ২৪ সেপ্টেম্বর রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। বাকি তিন জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
- ২৫ সেপ্টেম্বর সোমবার সবকটি জেলায় আপাতত হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
- ২৬ ও ২৭ সেপ্টেম্বর মঙ্গলবার ও বুধবার জেলাগুলিতে আপাতত হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)
- ২৩ সেপ্টেম্বর শনিবার বীরভূম, মুর্শিদাবাদে ও নদিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলিতে এই সময় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
- ২৪ ও ২৫ সেপ্টেম্বর রবিবার ও সোমবার সবকটি জেলারই কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
- ২৬ ও ২৭ সেপ্টেম্বর মঙ্গলবার ও বুধবার জেলাগুলিতে আপাতত হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications