West Bengal Monsoon : আকাশে শরতের মেঘ! বর্ষা বিদায়ের বার্তা আবহাওয়া দফতরের
West Bengal Monsoon: উত্তর-পশ্চিম এবং পশ্চিম ভারতের বিস্তীর্ণ অংশ থেকে বর্ষা বিদায় নিয়েছে। আগামী দু থেকে তিন দিনের মধ্যে আরও বেশ কিছু জায়গা থেকে বর্ষা বিদায় নিতে চলেছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তার মধ্যে বাংলার প্রতিবেশী বিহার, ঝাড়খণ্ড এবং ওড়িশাও রয়েছে।
পশ্চিমবঙ্গ থেকে বর্ষা বিদায় নিতে অক্টোবরের ৮ থেকে ১০ তারিখ হয়ে যায়। এবার যেহেতু বর্ষা দেরিতে প্রবেশ করেছে তাই রাজস্থান থেকে বর্ষা বিদায় নিতে দিন সাত-আট দেরি হয়েছে। তবে সেই যুক্তি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রয়োজ্য কিনা তা এখনও বলতে পারেনি আবহাওয়া দফতর।

দেবীপক্ষ শুরু হতে মধ্যে মাত্র সাতদিন। তার আগে শরতের নীল আকাশে সাদা মেঘের দেখা মিলছে। আবার মাঝে মধ্যে আকাশে কালোও মেঘেও থাকছে। আবহাওয়া দফতর জানিয়েছে, ঝাড়খণ্ড-ছত্তিশগড়ে চলে গিয়েও যে নিম্নচাপের ইউটার্নের প্রভাবে রাজ্যে বৃষ্টি হল, তার অবস্থান এখন বাংলাদেশের মধ্য অংশ এবং সন্নিহিত এলাকার ওপরে।
আপাতত রাজ্যে ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। দক্ষিণবঙ্গে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদে হাল্কা বৃষ্টি হতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের ওপরের ৫ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে রবিবার পর্যন্ত হাল্কা বৃষ্টির সম্ভাবনা। তবে সোমবারের পর থেকে আবহাওয়ার উন্নতি হবে।
শুক্রবার বেশ কিছু রাজ্য থেকে মৌসুমী বায়ু পুরোপুরি বিদায় নিয়েছে। এর মধ্যে রয়েছে, জম্মু-কাশ্মীর-লাদাখ-গিলগিট-বালতিস্তান-মুজাফফরাবাদের বাকি অংশ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পশ্চিম উত্তর প্রদেশ, পশ্চিম মধ্যপ্রদেশ, গুজরাত, পূর্ব উত্তর প্রদেশের কিছু অংশ, পূর্ব মধ্যপ্রদেশ, বিদর্ভ, মারাঠাওয়াড়া, মধ্য মহারাষ্ট্র, কোঙ্কন, পুরো উত্তর আরব সাগর এবং মধ্য আরব সাগরের কিছু অংশ।
দেশের যেসব এলাকা দিয়ে এই মুহূর্তে মৌসুমী বায়ু বিদায়ের রেখা রয়েছে, তা হল লখনৌ, সাতনা, নাগপুর, পারভানি, পুনে এবং আলিবাগ।
আগামী ২-৩ দিনের মধ্যে কয়েকটি রাজ্য কিংবা রাজ্যের অংশ থেকে মৌসুমী বায়ু বিদায় নেওয়ার অনুকূল পরিবেশ তৈরি হতে চলেছে। এর মধ্যে রয়েছে পূর্ব উত্তর প্রদেশের বাকি অংশ, পূর্ব মধ্যপ্রদেশ, বিহারের কিছু অংশ, ঝাড়খণ্ড, ওড়িশা, ছত্তিশগড়, তেলেঙ্গানা, মহারাষ্ট্রের কিছু অংশ এবং মধ্য আরব সাগরের অংশ।












Click it and Unblock the Notifications