West Bengal Monsoon: কবে বিদায় বর্ষার, পুজোর আগে কি ভাসবে বাংলা? একনজরে বাংলার আগামী পাঁচদিনের পূর্বাভাস

West Bengal Monsoon: কিছুক্ষণ রোদ ঝলমলে আকাশের পরেই মেঘলা আকাশ। সাধারণের মনে প্রশ্ন জাগেই, আর কত দিন বর্ষার বৃষ্টি হবে? বৃষ্টি পুজোকে মাটি করবে নাতো? সব থেকে বড় প্রশ্ন, দেশের বিভিন্ন অংশ থেকে বর্ষা বিদায় নিচ্ছে, পশ্চিমবঙ্গ থেকে তা বিদায় নেবে কবে?

গত ২৪ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আর এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৮.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। এদিন সকাল সাড়ে আটটার মধ্যে গত ২৪ ঘন্টায় কলকাতায় কোন ও বৃষ্টি হয়নি

West Bengal Monsoon

আগামী পাঁচ দিন কলকাতার আবহাওয়া একনজরে

তারিখ সর্বনিম্ন তাপমাত্রা (০c) সর্বোচ্চ তাপমাত্রা (০c) আবহাওয়া
১০অক্টোবর ২৮ ৩৪ অংশত মেঘলা আকাশ
১২অক্টোবর ২৮ ৩৪ একই
১৩অক্টোবর ২৭ ৩৪ সাধারণভাবে পরিষ্কার আকাশ
১৪অক্টোবর ২৭ ৩৩ একই
১৫অক্টোবর ২৭ ৩৩ একই

উত্তরবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)

  • ১০ অক্টোবর মঙ্গলবার সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।
  • ১১, ১২ অক্টোবর বুধবার, বৃহস্পতিবার সবকটি জেলারই কোথাও না কোথাও হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
  • ১৩ ও ১৪ অক্টোবর শুক্রবার ও শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারের কোথাও কোথাও হাল্কা বৃষ্টির সম্ভাবনা থেকলেও নিচের তিন জেলা উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলার আবহাওয়া শুকনো থাকবে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)

  • ১০, ১১, ১২, ১৩, ১৫ অক্টোবর মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। দক্ষিণবঙ্গে কোথাও আপাতত হাল্কা থেকে ভারী, বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।
  • আবহাওয়া দফতরের তরফে এদিন জানানো হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বিদায়ের রেখা রয়েছে রক্সল, ডালটনগঞ্জ, কাঙ্কের, রামাগুণ্ডাম, বিজাপুর ও ভেঙ্গুরলার ওপর দিয়ে।
  • আবহাওয়া দফতরের তরফে আরও জানানো হয়েছে, আগামী দু থেকে তিন দিনের মধ্যে বেশ কয়েকটি রাজ্য কিংবা রাজ্যের অংশ থেকে বর্ষা বিদায় নিতে চলেছে। বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়ের আরও কিছু অংশ থেকে বর্ষা বিদায় নেওয়ার অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। এছাড়া ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু অংশ থেকে বর্ষা বিদায়ের পক্ষে অনুকূল।
  • আগামী দু-তিন দিনের মধ্যে কর্নাটকের আরও কিছুটা অংশ, তেলেঙ্গানার বাকি অংশ, মহারাষ্ট্র এবং আরব সাগরের মধ্যভাগ থেকে বর্ষা বিদায় নিতে চলেছে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+