West Bengal Monsoon: কবে তৈরি হবে নিম্নচাপ, কবে থেকে শক্তি বাড়াবে? একনজরে আগামী ৫ দিনের বাংলার পূর্বাভাস

West Bengal Monsoon: অক্টোবর যেমন বর্ষা বিদায়ের মাস আবার আবহাওয়া দফতরের খাতায় ঘূর্ণিঝড়েরও মাস। যে কারণে মাসের শুরুতেই ঘূর্ণিঝড়ের সম্ভাবনার কথা বলা হচ্ছে। তবে ঘূর্ণিঝড় না হলে অতিপ্রবল নিম্নচাপের সম্ভাবনা থেকেই যাচ্ছে। আগামী পাঁচদিনের মধ্যেই তার রূপ বোঝার সম্ভাবনা রয়েছে।

গত ২৪ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। আর এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। এদিন সকাল সাড়ে আটটার মধ্যে গত ২৪ ঘন্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে ৪০ মিমি।

West Bengal Monsoon

আগামী পাঁচ দিন কলকাতার আবহাওয়া একনজরে

তারিখ সর্বনিম্ন তাপমাত্রা (০c) সর্বোচ্চ তাপমাত্রা (০c) আবহাওয়া
২৪সেপ্টেম্বর ২৬ ৩১ সাধারণভাবে আকাশ মেঘলা থাকবে, দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে
২৫সেপ্টেম্বর ২৬ ৩১ একই
২৬সেপ্টেম্বর ২৭ ৩৩ সাধারণভাবে মেঘলা আকাশের সঙ্গে হাল্কা বৃষ্টি
২৭সেপ্টেম্বর ২৭ ৩৩ অংশত মেঘলা আকাশ
২৯সেপ্টেম্বর ২৮ ৩৪ একই

উত্তরবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)

  • ২৪ সেপ্টেম্বর রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, ও মালদহ-এ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। যে কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে। আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনও কোনও জায়গায় অতিপ্রবল বৃষ্টি হতে পারে। যে কারণে লাল সতর্কতা জারি করা হয়েছে।
  • ২৫ সেপ্টেম্বর সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি তিন জেলা উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদহে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
  • ২৬, ২৭ ও ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার জেলাগুলিতে আপাতত হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)

  • ২৪ ও ২৫ সেপ্টেম্বর রবিবার ও সোমবার সবকটি জেলারই কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
  • ২৬, ২৭ ও ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার জেলাগুলিতে আপাতত হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
  • এদিনও আবহাওয়া দফতর জানিয়েছে, ২৯ সেপ্টেম্বর শুক্রবার নাগাদ একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে উত্তর আন্দামান সাগর ও সন্নিহিত এলাকায়। এর প্রভাবে পরবর্তী ২৪ ঘন্টায় অর্থাৎ ৩০ সেপ্টেম্বর শনিবার নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর সেটি শক্তি বাড়িয়ে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+