West Bengal Monsoon: নিম্নচাপের প্রভাবে জেলাগুলিতে ভারী বৃষ্টি কবে? একনজরে আগামী ৫ দিনের বাংলার পূর্বাভাস

West Bengal Monsoon: আগামী পাঁচদিনের মধ্যে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড় পরিবর্তন হতে পারে। শুক্রবার ও শনিবারে কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পরে দক্ষিণবঙ্গে বৃষ্টি ফের কমবে, অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে তা বাড়বে।

গত ২৪ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আর এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। এদিন সকাল সাড়ে আটটার মধ্যে গত ২৪ ঘন্টায় কলকাতায় কোনও বৃষ্টি হয়নি।

West Bengal Monsoon

আগামী পাঁচ দিন কলকাতার আবহাওয়া একনজরে

তারিখ সর্বনিম্ন তাপমাত্রা (০c) সর্বোচ্চ তাপমাত্রা (০c) আবহাওয়া
২৮সেপ্টেম্বর ২৮ ৩৪ সাধারণভাবে আকাশ মেঘলা থাকবে, বজ্রপাতের সঙ্গে দু-একপশলা বৃষ্টির সম্ভাবনা
২৯সেপ্টেম্বর ২৭ ৩৪ একই
৩০সেপ্টেম্বর ২৬ ৩২ আকাশ অংশত মেঘলা থাকবে, বজ্রপাতের সঙ্গে দু-একপশলা বৃষ্টির সম্ভাবনা
১অক্টোবর ২৭ ৩১ একই
২অক্টোবর ২৬ ৩১ একই

উত্তরবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)

  • ২৮ ও ২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার ও শুক্রবার উত্তরবঙ্গের জেলাগুলির কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই।
  • ৩০ সেপ্টেম্বর ও ১ অক্টোবর, শনিবার ও রবিবার জেলাগুলিতে আপাতত হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
  • ২ অক্টোবর সোমবার ওপরের পাঁচটি জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে। নিচের বাকি তিন জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)

  • ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সবকটি জেলারও কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
  • ২৯ সেপ্টেম্বর শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
  • ৩০ সেপ্টেম্বর শনিবার দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর ছাড়াও পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে বৃষ্টির সম্ভাবনা।
  • ১ ও ২ অক্টোবর রবিবার ও সোমবার সবকটি জেলাতেই হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
  • উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রার পরিবর্তন না হলেও, পরের দুদিনে তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে।
  • আবহাওয়া দফতর জানিয়েছে মায়ানমার এবং সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর প্রভাবে আগামী ২৪ ঘন্টায় পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। পরবর্তী সময়ে তা আরও সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হতে পারে।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+