West Bengal Monsoon: বাংলাদেশের ওপরে নিম্নচাপের প্রভাব এই বঙ্গে কতদিন? ৫ দিন কেমন থাকতে চলছে বাংলার আবহাওয়া
West Bengal Weather Forecast: বাংলাদেশের উপকূলে নিম্নচাপ তৈরি হলেও এর অভিমুখ উত্তর-উত্তর-পশ্চিম দিকে। যার পুরো প্রভাবই পড়তে চলেছে পশ্চিমবঙ্গে, বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে বৃহস্পতিবার থেকে পরিস্থিতি স্বাভাবিক হবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।
গত ২৪ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি ওপরে। আর এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। এদিন সকাল সাড়ে আটটার মধ্যে গত ২৪ ঘন্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে ১১ মিমি (West Bengal Weather Forecast)।

আগামী পাঁচ দিন কলকাতার আবহাওয়া একনজরে
| তারিখ | সর্বনিম্ন তাপমাত্রা (০c) | সর্বোচ্চ তাপমাত্রা (০c) | আবহাওয়া |
| ১অগাস্ট | ২৭ | ৩৩ | সাধারণভাবে মেঘলা আকাশ, ভারী বৃষ্টি |
| ২অগাস্ট | ২৭ | ৩১ | সাধারণভাবে মেঘলা আকাশ, দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে |
| ৩অগাস্ট | ২৮ | ৩৩ | আংশিক মেঘলা আকাশ, দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে |
| ৪অগাস্ট | ২৯ | ৩৩ | একই |
| ৫অগাস্ট | ২৯ | ৩৩ | একই |
উত্তরবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)
- ১ অগাস্ট মঙ্গলবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং-এ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
- ২ অগাস্ট বুধবার আপাতত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
- ৩ ও ৪ অগাস্ট বৃহস্পতিবার ও শুক্রবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি পাঁচ জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা।
- ৫ অগাস্ট শনিবার আপাতত উত্তরবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা বৃষ্টির সম্ভাবনা।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)
- ১ অগাস্ট মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে অতিরিক্ত বৃষ্টি হতে পারে। এছাড়া কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়ায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর।
- ২ অগাস্ট বুধবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং বর্ধমান জেলায়।
- ৩, ৪ ও ৫ অগাস্ট বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। মূলত বৃহস্পতিবারে দক্ষিণবঙ্গ জুড়েই বৃষ্টির পরিমাণ কমবে। পরের দুদিন কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।












Click it and Unblock the Notifications