West Bengal Monsoon: নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার উপস্থিতি, কমবে তাপমাত্রা! একনজরে বাংলার আগামী পাঁচদিনের পূর্বাভাস
West Bengal Monsoon: শুকনো আবহাওয়ায় আর্দ্রতাজনিত অস্বস্তি কিছুটা থাকলেও, তা কেটে যাবে অচিরেই। আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রাও কিছুটা কমবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আপাতত ভারী বৃষ্টিরও কোনও পূর্বাভাস নেই।
গত ২৪ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আর এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। এদিন সকাল সাড়ে আটটার মধ্যে গত ২৪ ঘন্টায় কলকাতায় কোন ও বৃষ্টি হয়নি।

আগামী পাঁচ দিন কলকাতার আবহাওয়া একনজরে
| তারিখ | সর্বনিম্ন তাপমাত্রা (০c) | সর্বোচ্চ তাপমাত্রা (০c) | আবহাওয়া |
| ৯অক্টোবর | ২৮ | ৩৪ | সাধারণভাবে মেঘলা আকাশ, হাল্কা বৃষ্টি |
| ১০অক্টোবর | ২৭ | ৩৪ | অংশত মেঘলা আকাশ |
| ১১অক্টোবর | ২৭ | ৩৩ | একই |
| ১২অক্টোবর | ২৬ | ৩৩ | একই |
| ১৩অক্টোবর | ২৬ | ৩৩ | একই |
উত্তরবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)
- ৯ ও ১০ অক্টোবর সোমবার ও মঙ্গলবার জেলাগুলির কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।
- ১১, ১২ ও ১৩ অক্টোবর বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার সবকটি জেলারই কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই।
দক্ষিণবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)
- ৯ অক্টোবর সোমবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।
- ১০, ১১, ১২ ও ১৩ অক্টোবর মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। দক্ষিণবঙ্গে কোথাও আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।
- আবহাওয়া দফতরের তরফে এদিন জানানো হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বিদায়ের রেখা রয়েছে রক্সল, ডালটনগঞ্জ, কাঙ্কের, রামাগুণ্ডাম, বিজাপুর ও ভেঙ্গুরলার ওপর দিয়ে।
- আবহাওয়া দফতরের তরফে আরও জানানো হয়েছে, এদিন মৌসুমী বায়ু পূর্ব উত্তর প্রদেশ ও পূর্ব মধ্যপ্রদেশের বাকি অংশ থেকে বিদায় নিয়েছে। এছাড়াও বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, তেলেঙ্গানা, নর্থ ইন্টেরিয়র কর্নাটকের কিছু অংশ থেকে বর্ষা বিদায় নিয়েছে। মহারাষ্ট্রের বেশিরভাগ অংশ এবং আরব সাগরের মধ্যভাগ থেকেও এদিন বর্ষা বিদায় নিয়েছে।
- আবহাওয়া দফতর জানিয়েছে. ১৩ অক্টোবর থেকে পশ্চিম হিমালয় অঞ্চলে নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা আঘাত হানতে চলেছে।












Click it and Unblock the Notifications