West Bengal Monsoon: সপ্তাহভর বৃষ্টির পূর্বাভাসে কমলা সতর্কবার্তা! ৫ দিন কেমন থাকতে চলছে বাংলার আবহাওয়া
West Bengal Weather Forecast: রবিবার মোটের ওপরে শুকনোই গেল বাংলার আবহাওয়া। তবে তেমনটা হয়ত সপ্তাহ ভর যাবে না। অতিভারী বৃষ্টির সম্ভাবনায় ইতিমধ্যেই আবহাওয়া দফতরের তরফে উত্তরবঙ্গের জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে।
গত ২৪ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। আর এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। এদিন সকাল সাড়ে আটটার মধ্যে গত ২৪ ঘন্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে ৩ মিমি (West Bengal Weather Forecast)।

আগামী পাঁচ দিন কলকাতার আবহাওয়া একনজরে
| তারিখ | সর্বনিম্ন তাপমাত্রা (০c) | সর্বোচ্চ তাপমাত্রা (০c) | আবহাওয়া |
| ২০অগাস্ট | ২৮ | ৩৪ | বজ্রপাত-সহ ঝড়ের সঙ্গে বৃষ্টি |
| ২১অগাস্ট | ২৮ | ৩৪ | একই |
| ২২অগাস্ট | ২৭ | ৩৩ | আংশিক মেঘলা আকাশ, দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে |
| ২৩অগাস্ট | ২৭ | ৩২ | একই |
| ২৪অগাস্ট | ২৬ | ৩০ | সাধারণভাবে মেঘলা আকাশ, দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে |
উত্তরবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)
- ২০ অগাস্ট রবিবার কালিম্পং ও আলিপুর দুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। বাকি ছয় জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা।
- ২১ অগাস্ট সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি তিন জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
- ২২ অগাস্ট মঙ্গলবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। যে কারণে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। দার্জিলিং ও কালিম্পং-এ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বাকি তিন জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।
- ২৩ ও ২৪ অগাস্ট বুধবার ও বৃহস্পতিবার উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। যে কারণে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। নিচের তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা।
- উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রথম ৪৮ ঘন্টায় তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না হলেও, পরবর্তী ৪৮ ঘন্টায় তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)
- ২০ ও ২১ অগাস্ট রবিবার ও সোমবার সবকটি জেলাতেই হাল্কা বৃষ্টি হতে পারে।
- ২২ ও ২৩ অগাস্ট মঙ্গলবার ও বুধবার সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
- ২৪ অগাস্ট বৃহস্পতিবার সবকটি জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের সঙ্গে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদের ভারী বৃষ্টি হতে পারে।
- আপাতত প্রথম তিন দিন দিনের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না হলেও, পরবর্তী দুদিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেন্টিগ্রেট কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।












Click it and Unblock the Notifications