West Bengal Monsoon: পুজোর মুখে দুর্যোগ আর কত দিন? আগামী ৫ দিনের জন্য বাংলার আবহাওয়ার সতর্কতা
West Bengal Monsoon: দুর্যোগ থেকে দুর্ভোগ। বেশি বৃষ্টির কারণে রাজ্যের বিভিন্ন জলাধার থেকে জল ছাড়া শুরু হয়েছে। যে কারণে কোনও কোনও জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস বৃহস্পতিবার থেকে পরিস্থিতির পরিবর্তন হতে শুরু করবে।
গত ২৪ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। আর এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। এদিন সকাল সাড়ে আটটার মধ্যে গত ২৪ ঘন্টায় কলকাতায় ৪১ মিমি বৃষ্টি হয়েছে।

আগামী পাঁচ দিন কলকাতার আবহাওয়া একনজরে
| তারিখ | সর্বনিম্ন তাপমাত্রা (০c) | সর্বোচ্চ তাপমাত্রা (০c) | আবহাওয়া |
| ২অক্টোবর | ২৬ | ৩১ | সাধারণভাবে আকাশ মেঘলা থাকবে, বজ্রপাতের সঙ্গে দু-একপশলা বৃষ্টির সম্ভাবনা |
| ৩অক্টোবর | ২৬ | ৩০ | একই |
| ৪অক্টোবর | ২৬ | ২৯ | আকাশ অংশত মেঘলা থাকবে, বজ্রপাতের সঙ্গে দু-একপশলা বৃষ্টির সম্ভাবনা |
| ৫অক্টোবর | ২৭ | ৩১ | একই |
| ৬অক্টোবর | ২৭ | ৩২ | একই |
উত্তরবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)
- ২ অক্টোবর সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।
- ৩ অক্টোবর মঙ্গলবার জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার অতিভারী বৃষ্টি হতে পারে। যে কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা। বাকি তিন জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
- ৪ অক্টোবর বুধবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে অতিভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে। বাকি দুই জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভফাবনা।
- ৫ অক্টোবর বৃহস্পতিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা।
- ৬ অক্টোবর শুক্রবার আপাতত সবকটি জেলাতেই হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)
- ২ ও ৩ অক্টোবর সোমবার ও মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।
- ৪ অক্টোবর বুধবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
- ৫ অক্টোবর বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে আপাতত হাল্কা বৃষ্টির সম্ভাবনা।
- ৬ অক্টোবর শুক্রবার আপাতত সবকটি জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা।












Click it and Unblock the Notifications