West Bengal Monsoon: জোড়া ঘূর্ণাবর্তের উপস্থিতিতে ফের ভারী বৃষ্টি! ৫ দিন কেমন থাকতে চলছে বাংলার আবহাওয়া

West Bengal Weather Forecast: মৌসুমী অক্ষরেখা হিমালয়ের পাদদেশে অবস্থান করলেও, দুদুটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে বঙ্গোপসাগরে। একটির অবস্থান উত্তর-পূর্ব বঙ্গোপসাগর-সহ সংলগ্ন এলাকার ওপরে। আরেকটি পশ্চিমবঙ্গ বঙ্গোপসাগরে অন্ধ্র উপকূলের কাছে। আবহাওয়া দফতর জানিয়েছে ৪ সেপ্টেম্বর নাগাদ আরেকটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকার ওপরে।

গত ২৪ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.5 ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। আর এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ২9.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। এদিন সকাল সাড়ে আটটার মধ্যে গত ২৪ ঘন্টায় কলকাতায় বৃষ্টি হয়নি (West Bengal Weather Forecast)।

West Bengal Monsoon

আগামী পাঁচ দিন কলকাতার আবহাওয়া একনজরে

তারিখ সর্বনিম্ন তাপমাত্রা (০c) সর্বোচ্চ তাপমাত্রা (০c) আবহাওয়া
৩১অগাস্ট ২৯ ৩৫ সাধারণভাবে আকাশ মেঘলা থাকবে, বজ্রপাতের সঙ্গে দু-একপশলা বৃষ্টির সম্ভাবনা
১সেপ্টেম্বর ২৮ ৩৫ একই
২সেপ্টেম্বর ২৮ ৩৪ একই
৩সেপ্টেম্বর ২৮ ৩২ সাধারণভাবে মেঘলা আকাশ, দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে
৪সেপ্টেম্বর ২৭ ৩০ একই

উত্তরবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)

  • ৩১ অগাস্ট ও ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার ও শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
  • ২ সেপ্টেম্বর শনিবার শুক্রবারের মতোই সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
  • ৩ ও ৪ সেপ্টেম্বর রবিবার ও সোমবার সবকটি জেলায় আপাতত হাল্কা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)

  • ৩১ অগাস্ট, ১ ও ২ সেপ্টেম্বর বৃহস্পতিবার-শুক্রবার-শনিবার সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই।
  • ৩ সেপ্টেম্বর রবিবার আপাতত উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+