West Bengal Monsoon: তুমুল বৃষ্টি, না দুর্ভোগ কমবে? একনজরে বাংলার আগামী পাঁচদিনের আবহাওয়ার পূর্বাভাস

West Bengal Monsoon: দেশের বিভিন্ন অংশ থেকে বর্ষার বিদায় শুরু হয়েছে। সেই বিদায় বেলায় কিনা বাংলায় বর্ষার ঝোড়ো ইনিংস! তবে নিম্নচাপ ধীরে ধীরে সরে যাওয়ার ফলে রাজ্যের বিভিন্ন জায়গায় দুর্ভোগও কমতে শুরু করেছে। একনজরে দেখে নেওয়া যাক আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাস।

গত ২৪ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। আর এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। এদিন সকাল সাড়ে আটটার মধ্যে গত ২৪ ঘন্টায় কলকাতায় ১৩ মিমি বৃষ্টি হয়েছে।

weather forecast

আগামী পাঁচ দিন কলকাতার আবহাওয়া একনজরে

তারিখ সর্বনিম্ন তাপমাত্রা (০c) সর্বোচ্চ তাপমাত্রা (০c) আবহাওয়া
৫অক্টোবর ২৬ ৩১ সাধারণভাবে মেঘলা আকাশ, কয়েক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা
৬অক্টোবর ২৭ ৩২ একই
৭অক্টোবর ২৭ ৩২ সাধারণভাবে মেঘলা আকাশের সঙ্গে হাল্কা বৃষ্টি
৮অক্টোবর ২৭ ৩৩ একই
৯অক্টোবর ২৭ ৩৩ অংশত মেঘলা আকাশ

উত্তরবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)

  • ৫ অক্টোবর বৃহস্পতিবার আলিপুরদুয়ার ও কোচবিহারে অতিপ্রবল বৃষ্টির সম্ভাবনা। জলপাইগুড়িতে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস।
  • ৬ অক্টোবর শুক্রবার আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির কোথাও কোথাও হাল্কা বৃষ্টির সম্ভাবনা।
  • ৭ , ৮ ও ৯ অক্টোবর শনিবার, রবিবার ও সোমবার আপাতত সবকটি জেলাতেই হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)

  • ৫ অক্টোবর বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।
  • ৬ অক্টোবর শুক্রবার সবকটি জেলার কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
  • ৭ , ৮ ও ৯ অক্টোবর শনিবার, রবিবার ও সোমবার আপাতত সবকটি জেলাতেই হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+