West Bengal Monsoon: জোড়া অক্ষরেখার সঙ্গে রয়েছে ঘূর্ণাবর্ত! ৫ দিন কেমন থাকতে চলছে বাংলার আবহাওয়া
West Bengal Weather Forecast: দিন দুয়েক পরে ভারী বৃষ্টি থেকে স্বস্তি মিলতে পারে অল্প সময়ের জন্য। তবে এরই মধ্যে প্রতিবেশী বাংলাদেশের ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। অন্যদিকে মৌসুমী অক্ষরেখার পূর্ব দিকের অংশ বাঁকুড়ার ওপর দিয়ে গিয়েছে। আরেকটি অক্ষরেখা হিমালয় সংলগ্ন পশ্চিবঙ্গ থেকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
গত ২৪ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি কম। আর এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। এদিন সকাল সাড়ে আটটার মধ্যে গত ২৪ ঘন্টায় কলকাতায় ৪৯.৭ মিমি বৃষ্টি হয়েছে (West Bengal Weather Forecast)।

আগামী পাঁচ দিন কলকাতার আবহাওয়া একনজরে
তারিখ সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা আবহাওয়া
২৬ অগাস্ট ২৭ ৩১ সাধারণভাবে মেঘলা আকাশ, দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে
২৭ অগাস্ট ২৮ ৩৩ অংশত মেঘলা আকাশ, দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে
২৮ অগাস্ট ২৮ ৩৩ অংশত মেঘলা আকাশ
২৯ অগাস্ট ২৮ ৩৪ অংশত মেঘলা আকাশ
৩০ অগাস্ট ২৮ ৩২ অংশত মেঘলা আকাশ
উত্তরবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)
২৬ অগাস্ট শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে অতিভারী বৃষ্টি হতে পারে। বাকি তিন জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
২৭ অগাস্ট রবিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
২৮, ২৯, ৩০ সোমবার, মঙ্গলবার ও বুধবার কোনও জেলাতেই আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস দেওয়া হয়নি। অংশত মেঘলা আকাশের সঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সবকটি জেলাতেই তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)
২৬ ও ২৭ অগাস্ট শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের সর্বত্রই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
২৮, ২৯, ৩০ সোমবার, মঙ্গলবার ও বুধবার কোনও জেলাতেই আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস দেওয়া হয়নি। অংশত মেঘলা আকাশের সঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গেও তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications