West Bengal Monsoon: শুক্রবারের পর থেকে আবহাওয়ায় পরিবর্তন! ৫ দিন কেমন থাকতে চলছে বাংলার আবহাওয়া

West Bengal Weather Forecast: বিচ্ছিন্নভাবে অতিপ্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস ওড়িশায়। বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে এই পরিস্থিতি। তবে আবহাওয়া দফতর জানাচ্ছে শুক্রবারের পর থেকে উত্তর ও দক্ষিণবঙ্গে আবহাওয়ায় বড় পরিবর্তনের পূর্বাভাস রয়েছে।

গত ২৪ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আর এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। এদিন সকাল সাড়ে আটটার মধ্যে গত ২৪ ঘন্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে ৪ মিমি (West Bengal Weather Forecast)।

West Bengal Monsoon

আগামী পাঁচ দিন কলকাতার আবহাওয়া একনজরে

তারিখ সর্বনিম্ন তাপমাত্রা (০c) সর্বোচ্চ তাপমাত্রা (০c) আবহাওয়া
১৭অগাস্ট ২৭ ৩২ সাধারণভাবে মেঘলা আকাশ, দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে
১৮অগাস্ট ২৭ ৩২ একই
১৯অগাস্ট ২৭ ৩৩ আংশিক মেঘলা আকাশ, দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে
২০অগাস্ট ২৮ ৩৩ একই
২১অগাস্ট ২৮ ৩৩ একই

উত্তরবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)

  • ১৭ ও ১৮ অগাস্ট বৃহস্পতিবার ও শুক্রবার সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
  • ১৯ ও ২০ অগাস্ট শনিবার ও রবিবার আপাতত কোনও জেলাতেই ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই, সবকটি জেলাতেই হাল্কা বৃষ্টির পূর্বাভাস। বাড়তে পারে তাপমাত্রা। আর্দ্রতাজনিত অস্বস্তির আশঙ্কা।
  • ২১ অগাস্ট সোমবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। বাকি পাঁচ জেলায় হাল্কা বৃষ্টির পূর্বাভাস।

West Bengal Monsoon

দক্ষিণবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)

  • ১৭ অগাস্ট বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
  • ১৮ অগাস্ট শুক্রবার সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
  • ১৯, ২০ ও ২১ অগাস্ট শনিবার, রবিবার ও সোমবার আপাতত হাল্কা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। বাড়তে পারে তাপমাত্রা। সঙ্গে বাড়তে পারে আর্দ্রতাজনিত অস্বস্তি।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+