West Bengal Monsoon: কোথাও বৃষ্টি কমবে, কোথাও বাড়বে! আগামী ৫ দিন কেমন থাকতে চলছে বাংলার আবহাওয়া
West Bengal Weather Forecast: উত্তরবঙ্গের জেলাগুলিতে নতুন করে বৃষ্টি শুরু হলেও দক্ষিণের জেলাগুলিতে এদিন বৃষ্টি থেমেছে। তবে রাজ্যের পশ্চিমের কয়েকটি জেলায় এদিনও ভারী বৃষ্টি হয়েছে। সেই পরিস্থিতিতে একনজরে আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাস।
গত ২৪ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি ওপরে। আর এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। এদিন সকাল সাড়ে আটটার মধ্যে গত ২৪ ঘন্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে ৮৪ মিমি (West Bengal Weather Forecast)।

আগামী পাঁচ দিন কলকাতার আবহাওয়া একনজরে
| তারিখ | সর্বনিম্ন তাপমাত্রা (০c) | সর্বোচ্চ তাপমাত্রা (০c) | আবহাওয়া |
| ২অগাস্ট | ২৭ | ৩০ | সাধারণভাবে আকাশ মেঘলা থাকবে, বজ্রপাতের সঙ্গে দু-একপশলা বৃষ্টির সম্ভাবনা |
| ৩অগাস্ট | ২৮ | ৩৩ | একই |
| ৪অগাস্ট | ২৮ | ৩৩ | আংশিক মেঘলা আকাশ, দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে |
| ৫অগাস্ট | ২৮ | ৩৩ | একই |
| ৬অগাস্ট | ২৮ | ৩৩ | একই |

উত্তরবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)
- ২ অগাস্ট বুধবার বাকি সময়ের জন্য জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং এবং কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা।
- ৩ অগাস্ট বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে হাল্কা বৃষ্টি হতে পারে।
- ৪ অগাস্ট জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা।
- ৫ অগাস্ট শনিবার আপাতত জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা।
- ৬ অগাস্ট রবিবার আপাতত জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং কালিম্পং-এ ভারী বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা।
দক্ষিণবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)
- ২ অগাস্ট বুধবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পুরুলিয়া ভারী থেকে অতিভারী বৃষ্টি আর পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
- ৩, ৪, ৫ ও ৬ অগাস্ট বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। মূলত বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গ জুড়েই বৃষ্টির পরিমাণ কমবে। এই সময়ের মযদ্যে জেলাগুলির কেথাও কোথাও হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
- আবহাওয়া দফতরের এদিনের পূর্বাভাস রাজ্য জুড়ে সমতল এলাকায় আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না হলেও, পরবর্তী চার দিনে তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। সেই সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিও বৃদ্ধি পেতে পারে।












Click it and Unblock the Notifications