West Bengal Monsoon: কোথাও কমলা, কোথাও হলুদ সতর্কতা! আগামী ৫ দিনের বাংলার আবহাওয়ার পূর্বাভাস

West Bengal Monsoon: দক্ষিণবঙ্গে বেশ খানিকটা বৃষ্টির ঘাটতি থাকলেও উত্তরবঙ্গে তা ছিল না। এবার কার্যত অতিবৃষ্টির কবলে উত্তরবঙ্গ। আগামী তিনদিন ধরে অনেকগুলি জেলাতেই অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। সেই তুলনায় দক্ষিণবঙ্গের আবহাওয়া ভাল থাকবে আগামী পাঁচদিন।

গত ২৪ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। আর এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। এদিন সকাল সাড়ে আটটার মধ্যে গত ২৪ ঘন্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে ২৫ মিমি।

West Bengal Monsoon

আগামী পাঁচ দিন কলকাতার আবহাওয়া একনজরে

তারিখ সর্বনিম্ন তাপমাত্রা (০c) সর্বোচ্চ তাপমাত্রা (০c) আবহাওয়া
২১সেপ্টেম্বর ২৬ ৩০ সাধারণভাবে আকাশ মেঘলা থাকবে, দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে
২২সেপ্টেম্বর ২৬ ৩১ একই
২৩সেপ্টেম্বর ২৭ ৩২ আকাশ অংশত মেঘলা থাকবে, বজ্রপাতের সঙ্গে দু-একপশলা বৃষ্টির সম্ভাবনা
২৪সেপ্টেম্বর ২৭ ৩২ একই
২৫সেপ্টেম্বর ২৭ ৩৩ ---------

উত্তরবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)

  • ২১ ও ২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার ও শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিন মালদহে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও শুক্রবার সেখানে ভারী বৃষ্টির পূর্বাভাস।
  • ২৩ সেপ্টেম্বর শনিবার আলিপুরদুয়ার ও কোচবিহারে অতিভারী বৃষ্টির সম্ভবনা। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং-এ। বাকি তিন জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা।
  • ২৪ সেপ্টেম্বর রবিবার আলিপুরদুয়ার ও কোচবিহারে জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলিতে আপাতত হাল্কা বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে।
  • ২৫ সেপ্টেম্বর সোমবার সবকটি জেলায় আপাতত হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)

  • ২১ ও ২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার ও শুক্রবার বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
  • ২৩ সেপ্টেম্বর শনিবার সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
  • ২৪ ও ২৫ সেপ্টেম্বর রবিবার সবকটি জেলাতেই আপাতত হাল্কা বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+