West Bengal Monsoon: মুষলধারায় বৃষ্টি থেকে মুক্তি কবে? একনজরে আগামী ৫ দিনের জন্য বাংলার আবহাওয়ার পূর্বাভাস
West Bengal Monsoon: মঙ্গলবার যে নিম্নচাপ ছিল দক্ষিণ ঝাড়খণ্ড এবং সংলগ্ন এলাকার ওপরে, এদিন তা অবস্থান করছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিম অংশ এবং সংলগ্ন ঝাড়খণ্ডের ওপরে। এর সঙ্গে ঘূর্ণাবর্তও রয়েছে।
আবহাওয়া (Weather) দফতরের তরফে সতর্ক করে বলা হয়েছে, ৪ অক্টোবর থেকে ৬ অক্টোবর পর্যন্ত এই প্রবল বৃষ্টিপাত চলবে। সঙ্গে আরও জানানো হয়েছে, এই বৃষ্টিপাত হ্রাস পেতে পারে ৬ অক্টোবর শুক্রবার দিনের দ্বিতীয় ভাগ থেকে।

গত ২৪ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। আর এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। এদিন সকাল সাড়ে আটটার মধ্যে গত ২৪ ঘন্টায় কলকাতায় ৬৫ মিমি বৃষ্টি হয়েছে।
আগামী পাঁচ দিন কলকাতার আবহাওয়া একনজরে
| তারিখ | সর্বনিম্ন তাপমাত্রা (০c) | সর্বোচ্চ তাপমাত্রা (০c) | আবহাওয়া |
| ৪অক্টোবর | ২৬ | ২৯ | সাধারণভাবে মেঘলা আকাশ, কয়েক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা |
| ৫অক্টোবর | ২৬ | ২৯ | একই |
| ৬অক্টোবর | ২৬ | ৩১ | একই |
| ৭অক্টোবর | ২৭ | ৩১ | একই |
| ৮অক্টোবর | ২৭ | ৩১ | একই |
উত্তরবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)
- ৪ অক্টোবর বুধবার সবকটি জেলাতেই অতিপ্রবল বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। যে কারণে লাল সতর্কতা জারি করা হয়েছে।
- ৫ অক্টোবর বৃহস্পতিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে অতিপ্রবল বৃষ্টি হতে পারে। যে কারণে লাল সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া বাকি পাঁচ জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। যে কারণে ওই জেলাগুলির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে।
- ৬ অক্টোবর শুক্রবার আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। বাকি সব জেলায় হাল্কার বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
- ৭ ও ৮ অক্টোবর শনিবার ও রবিবার আপাতত সবকটি জেলাতেই হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)
- ৪ অক্টোবর বুধবার বীরভূম ও মুর্শিদাবাদে অতিপ্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়ে লাল সতর্কতা জারি করা হয়েছে। বাকি সবকটি জেলাতেই অতিভারী বৃষ্টি হতে পারে। যে কারণ কমলা সতর্কতা জারি করা হয়েছে।
- ৫ অক্টোবর বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা।
- ৬, ৭ ও ৮ অক্টোবর শুক্রবার, শনিবার ও রবিবার আপাতত সবকটি জেলাতেই হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।












Click it and Unblock the Notifications