West Bengal Monsoon: বর্ষার স্লগ ওভারে বৃষ্টিহীন বাংলা ! কেমন থাকতে চলছে আগামী ৫ দিন
West Bengal Weather Forecast: দেশ তথা বাংলায় বর্ষাকাল চার মাস। আপাতত তিন মাস সময় অতিক্রান্ত। দক্ষিণবঙ্গে বর্ষার ঘাটতি ২৬ শতাংশের মতো। তারপরেও শেষ মাসে বৃষ্টিহান কাটতে চলেছে দক্ষিণবঙ্গের এমনটাই পূর্বাভাস আবহাওয়া দফতরের।
গত ২৪ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। আর এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। এদিন সকাল সাড়ে আটটার মধ্যে গত ২৪ ঘন্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে ১০ মিমি (West Bengal Weather Forecast)।

আগামী পাঁচ দিন কলকাতার আবহাওয়া একনজরে
| তারিখ | সর্বনিম্ন তাপমাত্রা (০c) | সর্বোচ্চ তাপমাত্রা (০c) | আবহাওয়া |
| ৭সেপ্টেম্বর | ২৭ | ৩১ | সাধারণভাবে মেঘলা আকাশ, দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে |
| ৮সেপ্টেম্বর | ২৭ | ৩১ | একই |
| ৯সেপ্টেম্বর | ২৮ | ৩২ | একই |
| ১০সেপ্টেম্বর | ২৭ | ৩২ | সাধারণভাবে মেঘলা আকাশ, দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে |
| ১১সেপ্টেম্বর | ২৭ | ৩৩ | আংশিক মেঘলা আকাশ, দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে |
উত্তরবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)
- ৭ ও ৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার ও শুক্রবার সবকটি জেলায় আপাতত হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই।
- ৯, ১০ ও ১১ সেপ্টেম্বর শনিবার, রবিবার ও সোমবার সবকটি জেলায় বজ্রপাতের সঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)
- ৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।
- ৮, শুক্রবার, সবকটি জেলায় হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
- ৯, ১০, ১১ সেপ্টেম্বর শনিবার, রবিবার ও সোমবার কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। সবকটি জেলাতেই হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
- এই সময়ের মধ্যে উত্তরবঙ্গে ২-৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাসের পূর্বাভাস দেওয়া হলেও, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ২-৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পাবে।












Click it and Unblock the Notifications