West Bengal Monsoon: সপ্তাহ শেষে আবহাওয়ায় বড় পরিবর্তন! ৫ দিন কেমন থাকতে চলছে বাংলার আবহাওয়া
West Bengal Monsoon: শ্রাবণ মাস শেষ না হলেও দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিস্থিতি দেখে হতাশ কৃষিজীবীরা। আপাতত এই পরিস্থিতির পরিবর্তনের সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের ভারী বৃষ্টিও ধীরে ধীরে কমবে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।
গত ২৪ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। আর এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। এটি স্বাভাবিক। এদিন সকাল সাড়ে আটটার মধ্যে গত ২৪ ঘন্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে ০.৯ মিমি (West Bengal Weather Forecast)।

আগামী পাঁচ দিন কলকাতার আবহাওয়া একনজরে
| তারিখ | সর্বনিম্ন তাপমাত্রা (০c) | সর্বোচ্চ তাপমাত্রা (০c) | আবহাওয়া |
| ১৪অগাস্ট | ২৭ | ৩২ | সাধারণভাবে মেঘলা আকাশ, দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে |
| ১৫অগাস্ট | ২৭ | ৩২ | একই |
| ১৬অগাস্ট | ২৭ | ৩২ | একই |
| ১৭অগাস্ট | ২৭ | ৩২ | একই |
| ১৮অগাস্ট | ২৭ | ৩১ | একই |
উত্তরবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)
- ১৪ অগাস্ট সোমবার দার্জিলিং, কালিম্পং-এ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
- ১৫ অগাস্ট মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং-এ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর বাকি ছয় জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
- ১৬ অগাস্ট বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। বাকি তিন জেলায় হাল্কা বৃষ্টির পূর্বাভাস।
- ১৭ অগাস্ট বৃহস্পতিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভরী বৃষ্টির পূর্বাভাস, বাকি ছয় জেলায় হাল্কা বৃষ্টির পূর্বাভাস।
- ১৮ অগাস্ট শুক্রবার আপাতত কোনও জেলাতেই ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই, সবকটি জেলাতেই হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)
- ১৪ অগাস্ট সোমবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও বীরভূমে ভারী বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
- ১৫ অগাস্ট মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।
- ১৬ অগাস্ট বুধবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। অন্য জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা।
- ১৭ অগাস্ট বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া ও বাঁকুড়ায়। বাকি জেলাগুলিতে আপাতত হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
- ১৮ অগাস্ট শুক্রবার আপাতত হাল্কা বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে। সেদিন কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়নি।
- আবহাওয়া দফতর জানিয়েছে, পূর্ব বাংলাদেশের ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এছাড়াও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকার ওপরে আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে। মৌসুমী অক্ষরেখা বর্তমানে স্বাভাবিকের থেকে উত্তরে অবস্থান করলেও তা ধীরে ধীরে দক্ষিণমুখী হয়ে ১৮ অগাস্ট নাগাদ স্বাভাবিক অবস্থানে আসবে বলে মনে করছেন আবহবিদরা।












Click it and Unblock the Notifications