West Bengal Monsoon: সপ্তাহের মাঝে ভারী বৃষ্টিতে ভাসবে উত্তরবঙ্গ? ৫ দিনের বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস

West Bengal Monsoon: মধ্যে বৃষ্টি থেকে রেহাই ছিল সামান্য কয়েকদিনের। তাতেই উত্তরবঙ্গের বিভিন্ন জায়গার তাপমাত্রা বেড়েছে। শিলিগুড়ির তাপমাত্রা পৌঁছেছে ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াসে। অন্যদিকে কোচবিহার ৩৬.৩ ও মালদহ ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গের তাপমাত্রাও বেড়েছিল। সঙ্গে ছিল আর্দ্রতাজনিত অস্বস্তি। তবে এবার তাপমাত্রা হ্রাসের পালা।

গত ২৪ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আর এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। এদিন সকাল সাড়ে আটটার মধ্যে গত ২৪ ঘন্টায় কলকাতায় বৃষ্টি হয়নি।

আবহাওয়া

আগামী পাঁচ দিন কলকাতার আবহাওয়া একনজরে

তারিখ সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা আবহাওয়া

১৮ সেপ্টেম্বর ২৬ ৩৩ সাধারণভাবে আকাশ মেঘলা থাকবে, দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে

১৯ সেপ্টেম্বর ২৬ ৩১ একই

২০ সেপ্টেম্বর ২৬ ৩০ একই

২১ সেপ্টেম্বর ২৭ ৩১ একই

২২ সেপ্টেম্বর ২৮ ৩২ ---

উত্তরবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)

  • ১৮, ১৯ সেপ্টেম্বর সোমবার ও মঙ্গলবার উত্তরবঙ্গের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই দুদিন ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।
  • ২০ সেপ্টেম্বর বুধবার বৃষ্টির পরিমাণ সামান্য বাড়তে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং-এ ভারী বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
  • ২১ ও ২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার ও শুক্রবার উত্তরবঙ্গের সবকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে।

আবহাওয়া

West Bengal Weather: ঘূর্ণাবর্তের জেরে ভেস্তে যেতে পারে বিশ্বকর্মা পুজোর আমেজ! বাংলার জেলাগুলির পূর্বাভাস
দক্ষিণবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)

  • ১৮ সেপ্টেম্বর সোমবার ত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।
  • ১৯, ২০ সেপ্টেম্বর মঙ্গলবার ও বুধবার সবকটি জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
  • ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
  • ২২ সেপ্টেম্বর শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+