West Bengal Monsoon: কয়েকটি জেলায় বৃষ্টির মধ্যেই আবহাওয়ায় পরিবর্তন! কেমন থাকতে চলছে আগামী ৫ দিন
West Bengal Weather Forecast: বৃষ্টি কমতেই অস্বস্তির আবহাওয়ার শুরু। তবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। অন্যদিকে উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।
গত ২৪ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। আর এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। এদিন সকাল সাড়ে আটটার মধ্যে গত ২৪ ঘন্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে ১৪ মিমি (West Bengal Weather Forecast)।

আগামী পাঁচ দিন কলকাতার আবহাওয়া একনজরে
| তারিখ | সর্বনিম্ন তাপমাত্রা (০c) | সর্বোচ্চ তাপমাত্রা (০c) | আবহাওয়া |
| ৫সেপ্টেম্বর | ২৬ | ৩০ | সাধারণভাবে মেঘলা আকাশ, দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে |
| ৬সেপ্টেম্বর | ২৬ | ৩১ | একই |
| ৭সেপ্টেম্বর | ২৭ | ৩১ | একই |
| ৮সেপ্টেম্বর | ২৬ | ৩২ | একই |
| ৯সেপ্টেম্বর | ২৭ | ৩২ | -------------- |
উত্তরবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)
- ৫, ৬, ৭, ৮ ও ৯ সেপ্টেম্বর মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার সবকটি জেলায় আপাতত হাল্কা বৃষ্টির সম্ভাবনা। কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)
- ৫ সেপ্টেম্বর মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
- ৬ সেপ্টেম্বর বুধবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
- ৭ অগাস্ট বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
- ৮ অগাস্ট শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে, বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
- ৯ অগাস্ট শনিবার আপাতত কোনও জেলাতেই ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। সবকটি জেলাতেই হাল্কা বৃষ্টির সম্ভাবনা
- উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্র উপকূলের কাছে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। যেটি পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী ২৪ ঘন্টায় ওড়িশা ও দক্ষিণ ছত্তিশগড় অতিক্রম করবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। অন্যদিকে মৌসুমী অক্ষরেখার পশ্চিমের অংশ হিমালয়ের পাদদেশে অবস্থান করলেও পূর্ব দিকে অংশ নিম্নচাপ এলাকার মধ্যে দিয়ে গিয়েছে।
- আবহাওয়া দফতরের দেওয়া তথ্য বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে ৯ সেপ্টেম্বর শনিবার আপাতত উত্তর কিংবা দক্ষিণবঙ্গ কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।












Click it and Unblock the Notifications