West Bengal Monsoon: সপ্তাহভর কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? ৫ দিন কেমন থাকতে চলেছে বাংলার আবহাওয়া
West Bengal Weather Forecast: আগামী পাঁচ দিনের আবহাওয়া ভারী বৃষ্টির পূর্বাভাস কয়েকটি জেলায়। তবে এই পূর্বাভাস সবসময়ই পরিবর্তনশীল। এই মুহূর্তে বৃষ্টি কমে যাওয়ায় আর্দ্রতাজনিত অস্বস্তি সর্বত্র সঙ্গী হয়েছে। উল্লেখ করা প্রয়োজন বৃষ্টি আপাতত কমে গেলেও এখনও বর্ষার বিদায় নিয়ে অনেক দেরি রয়েছে।
গত ২৪ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আর এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। এদিন সকাল সাড়ে আটটার মধ্যে গত ২৪ ঘন্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে কোনও বৃষ্টিপাতই হয়নি (West Bengal Weather Forecast)।

আগামী পাঁচ দিন কলকাতার আবহাওয়া একনজরে
| তারিখ | সর্বনিম্ন তাপমাত্রা (০c) | সর্বোচ্চ তাপমাত্রা (০c) | আবহাওয়া |
| ১৫অগাস্ট | ২৭ | ৩২ | সাধারণভাবে মেঘলা আকাশ, দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে |
| ১৬অগাস্ট | ২৭ | ৩২ | একই |
| ১৭অগাস্ট | ২৭ | ৩২ | একই |
| ১৮অগাস্ট | ২৭ | ৩২ | একই |
| ১৯অগাস্ট | ২৭ | ৩২ | একই |
উত্তরবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)
- ১৫ অগাস্ট মঙ্গলবার সবকটি জেলাতেই হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
- ১৬ অগাস্ট বুধবার জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বাকি জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা।
- ১৭ অগাস্ট বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে, বাকি তিন জেলায় হাল্কা বৃষ্টির পূর্বাভাস।
- ১৮ ও ১৯ অগাস্ট শুক্রবার ও শনিবার আপাতত কোনও জেলাতেই ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই, সবকটি জেলাতেই হাল্কা বৃষ্টির পূর্বাভাস।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)
- ১৫ অগাস্ট মঙ্গলবার পশ্চিম বর্ধমান ও বীরভূমে ভারী বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
- ১৬ অগাস্ট বুধবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
- ১৭ অগাস্ট বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়ায়। বাকি জেলাগুলিতে আপাতত হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
- ১৮ ও ১৯ অগাস্ট শুক্রবার ও শনিবার আপাতত হাল্কা বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে। সেদিন কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই আবহাওয়া দফতরের তরফে।
- আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এছাড়াও মৌসুমী অক্ষরেখা অবস্থান করছে হিমালয়ের পাদদেশে। যা ১৮ অগাস্ট থেকে স্বাভাবিক অবস্থানের দিকে যেতে শুরু করবে অর্থাৎ সেটি যেতে শুরু করবে দক্ষিণ দিকে।












Click it and Unblock the Notifications