West Bengal Monsoon: মৌসুমী অক্ষরেখার স্থানান্তর আর ঘূর্ণাবর্তের প্রভাব! ৫ দিন বাংলার আবহাওয়া কি বড় পরিবর্তন

West Bengal Weather Forecast: রবিবার বাদ দিলে আগামী পাঁচ দিন রাজ্য জুড়ে অতিভারী বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই। তবে বাংলাদেশের ওপরে ঘূর্ণাবর্ত এবং মৌসুমী অক্ষরেখার অবস্থান সমগ্র পরিস্থিতির পরিবর্তন করে দিতে পারে।

গত ২৪ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। আর এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। এটি স্বাভাবিক তাপমাত্রা। এদিন সকাল সাড়ে আটটার মধ্যে গত ২৪ ঘন্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে ৩ মিমি (West Bengal Weather Forecast)।

West Bengal Monsoon

আগামী পাঁচ দিন কলকাতার আবহাওয়া একনজরে

তারিখ সর্বনিম্ন তাপমাত্রা (০c) সর্বোচ্চ তাপমাত্রা (০c) আবহাওয়া
১৩অগাস্ট ২৭ ৩১ সাধারণভাবে মেঘলা আকাশ, দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে
১৪অগাস্ট ২৭ ৩১ একই
১৫অগাস্ট ২৬ ৩১ একই
১৬অগাস্ট ২৬ ৩০ একই
১৭অগাস্ট ২৬ ৩১ একই

উত্তরবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)

  • ১৩ অগাস্ট রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিচের তিন জেলা উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদহে হাল্কা বৃষ্টির সম্ভাবনা।
  • ১৪ অগাস্ট সোমবার জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। বাকি পাঁচ জেলা দার্জিলিং, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদহে হাল্কা বৃষ্টির পূর্বাভাস।
  • ১৫ অগাস্ট মঙ্গলবার আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
  • ১৬ ও ১৭ অগাস্ট বুধবার ও বৃহস্পতিবার আপাতত সবকটি জেলাতেই হাল্কা বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।

West Bengal Monsoon

দক্ষিণবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)

  • ১৩ অগাস্ট রবিবার বাকি সময়ের জন্য সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।১৪ অগাস্ট সোমবার দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। জেলাগুলিতে হাল্কা বৃষ্টি হতে পারে।
  • ১৫ অগাস্ট মঙ্গলবারের আবহাওয়া থাকতে পারে রবিবারের মতোই। আপাতত কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। জেলাগুলির কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে।
  • ১৬ অগাস্ট বুধবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও বীরভূমে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। অন্য জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
  • ১৭ অগাস্ট বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। বাকি জেলাগুলিতে আপাতত হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
  • আবহাওয়া দফতর জানিয়েছে, পূর্ব বাংলাদেশের ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। অন্যদিকে মৌসুমী অক্ষরেখাটিও আপাতত উত্তরে হিমালয়ের পাদদেশ অবস্থান করছে। যা দিন কয়েকের মধ্যে দক্ষিণমুখী হওয়ার সম্ভাবনা।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+