West Bengal Monsoon: নতুন সপ্তাহের শুরুতে ফের বদল! আগামী ৫ দিন কেমন থাকতে চলছে বাংলার আবহাওয়া

West Bengal Weather Forecast: শনিবারের পাশাপাশি রবিবারও দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বর্তমান থাকবে। সোমবার ও মঙ্গলবার কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। অন্যদিকে, উত্তরবঙ্গের কয়েকটি জেলায় আপাতত ভারী বৃষ্টি চলবে।

গত ২৪ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। আর এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। এদিন সকাল সাড়ে আটটার মধ্যে গত ২৪ ঘন্টায় কলকাতায় কোনও বৃষ্টিই হয়নি (West Bengal Weather Forecast)।

আবহাওয়া

আগামী পাঁচ দিন কলকাতার আবহাওয়া একনজরে

তারিখ সর্বনিম্ন তাপমাত্রা (০c) সর্বোচ্চ তাপমাত্রা (০c) আবহাওয়া
৫ অগাস্ট ২৮ ৩৩ আংশিক মেঘলা আকাশ, দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রআকাশ মেঘলা থাকবে, বজ্রপাতের সঙ্গে দু-একপশলা বৃষ্টির সম্ভাবনা
৬ অগাস্ট ২৮ ৩২ সাধারণভাবে মেঘলা আকাশ, দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা
৭ অগাস্ট ২৭ ৩১ একই
৮ অগাস্ট ২৭ ৩১ একই
৯ অগাস্ট ২৭ ৩০ ---

উত্তরবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)

  • ৫ অগাস্ট শনিবার আপাতত জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
  • ৬, ৭ ও ৮ অগাস্ট রবিবার, সোমবার ও মঙ্গলবার আপাতত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি দুই জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
  • ৯ অগাস্ট বুধবার আপাতত উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে সবকটি জেলাতেই হাল্কা বৃষ্টি হতে পারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)

আবহাওয়া

  • ৫ অগাস্ট শনিবার ও ৬ অগাস্ট রবিবার দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। এই সময়ের মধ্যে জেলাগুলির কোথাও কোথাও হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
  • ৭ ও ৮ অগাস্ট যথাক্রমে সোমবার ও মঙ্গলবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
  • ৯ অগাস্ট বুধবার আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে সবকটি জেলাতেই হাল্কা বৃষ্টি হতে পারে।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+