West Bengal Monsoon: সপ্তাহের মাঝামাঝি ভারী-অতিভারী বৃষ্টি, জারি সতর্কতা! ৫ দিনের বাংলার জেলাগুলির আবহাওয়া

West Bengal Monsoon: মেঘলা আকাশ, মধ্যে একটু বৃষ্টি, ফের রোদ। এই ছিল কলকাতা ও আশপাশের এলাকার মঙ্গলবারের আবহাওয়া। তবে সপ্তাহের মধ্যে বৃষ্টির পরিমাণ বাড়বে আবার তা শেষের দিকে কমে যাবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

গত ২৪ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। আর এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। এদিন সকাল সাড়ে আটটার মধ্যে গত ২৪ ঘন্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে ২১ মিমি।

West Bengal Monsoon

আগামী পাঁচ দিন কলকাতার আবহাওয়া একনজরে

তারিখ সর্বনিম্ন তাপমাত্রা (০c) সর্বোচ্চ তাপমাত্রা (০c) আবহাওয়া
১৯সেপ্টেম্বর ২৭ ৩১ সাধারণভাবে আকাশ মেঘলা থাকবে, দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে
২০সেপ্টেম্বর ২৭ ৩১ একই
২১সেপ্টেম্বর ২৭ ৩১ একই
২২সেপ্টেম্বর ২৭ ৩১ একই
২৩সেপ্টেম্বর ২৮ ৩২ একই

উত্তরবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)

  • ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার উত্তরবঙ্গের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন ভারী বৃষ্টির পূর্বাভাস নেই।
  • ২০ সেপ্টেম্বর বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং-এ ভারী বৃষ্টির সম্ভাবনা, বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
  • ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার জলপাইগুড়ি ও কালিম্পং-এ অতিভারী বৃষ্টি হতে পারে। বাকি সবকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
  • ২২ সেপ্টেম্বর শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও উত্তর দিনাজপুরে। বাকি জেলাগুলিকে হাল্কা বৃষ্টির সম্ভাবনা।
  • ২৩ সেপ্টেম্বর শনিবার সবকটি জেলাতেই আপাতত হাল্কা বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)

  • ১৯, ২০ সেপ্টেম্বর মঙ্গলবার ও বুধবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।
  • ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
  • ২২ ও ২৩ সেপ্টেম্বর শুক্রবার ও শনিবার আপাতত দক্ষিণবঙ্গের সব জেলাতেই হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
  • উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে মৎস্যজীবীদের উদ্দেশে সতর্কবার্তায় বলা হয়েছে, তারা যেন ১৯ সেপ্টেম্বরের পাশাপাশি ২০ সেপ্টেম্বরে গভীর সমুদ্রে মাছ ধরতে না যান।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+