West Bengal Monsoon: উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড় পরিবর্তন! আগামী ৫ দিনের বাংলার জেলাগুলির পূর্বাভাস
West Bengal Monsoon: ফের বাংলার আবহাওয়ায় বড় পরিবর্তন আসতে চলেছে। জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসে পাশাপাশি উত্তরবঙ্গের তিন জেলায় আপাতত অতিভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।
গত ২৪ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আর এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। এদিন সকাল সাড়ে আটটার মধ্যে গত ২৪ ঘন্টায় কলকাতায় বৃষ্টি হয়নি।

আগামী পাঁচ দিন কলকাতার আবহাওয়া একনজরে
| তারিখ | সর্বনিম্ন তাপমাত্রা (০c) | সর্বোচ্চ তাপমাত্রা (০c) | আবহাওয়া |
| ১৭সেপ্টেম্বর | ২৮ | ৩৫ | সাধারণভাবে মেঘলা আকাশ, হাল্কা বৃষ্টির সম্ভাবনা |
| ১৮সেপ্টেম্বর | ২৬ | ৩৩ | সাধারণভাবে আকাশ মেঘলা থাকবে, দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে |
| ১৯সেপ্টেম্বর | ২৬ | ৩১ | একই |
| ২০সেপ্টেম্বর | ২৬ | ৩০ | একই |
| ২১সেপ্টেম্বর | ২৭ | ৩১ | একই |
উত্তরবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)
- ১৭, ১৮, ১৯ সেপ্টেম্বর রবিবার, সোমবার ও মঙ্গলবার উত্তরবঙ্গের জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।
- ২০ সেপ্টেম্বর বুধবার বৃষ্টির পরিমাণ সামান্য বাড়তে পারে। জলপাইগুড়ি ও কালিম্পং-এ ভারী বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
- ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার দার্জিলিং, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে। জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। যে কারণে এই তিন জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)
- ১৭ সেপ্টেম্বর রবিবার হাল্কা বৃষ্টির সম্ভাবনা।
- ১৮ সেপ্টেম্বর সোমবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
- ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
- ২০ সেপ্টেম্বর বুধবার ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
- ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications