West Bengal Monsoon: ঘূর্ণাবর্তের দোসর হতে চলেছে নিম্নচাপ? ৫ দিন কেমন থাকতে চলছে বাংলার আবহাওয়া
West Bengal Weather Forecast: দুপুরের প্রবল বৃষ্টিতে ভাস কলকাতার বিভিন্ন এলাকা। আবহাওয়া দফতর জানিয়েছে ঘূর্ণাবর্ত থেকে উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে ১৮ অগাস্ট নাগাদ। যা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
গত ২৪ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আর এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। এদিন সকাল সাড়ে আটটার মধ্যে গত ২৪ ঘন্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে ২৩ মিলি (West Bengal Weather Forecast)।

আগামী পাঁচ দিন কলকাতার আবহাওয়া একনজরে
| তারিখ | সর্বনিম্ন তাপমাত্রা (০c) | সর্বোচ্চ তাপমাত্রা (০c) | আবহাওয়া |
| ১৬অগাস্ট | ২৬ | ৩২ | সাধারণভাবে মেঘলা আকাশ, দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে |
| ১৭অগাস্ট | ২৬ | ৩১ | একই |
| ১৮অগাস্ট | ২৭ | ৩২ | একই |
| ১ ৯অগাস্ট | ২৮ | ৩৩ | একই |
| ২০অগাস্ট | ২৮ | ৩৩ | ------- |

উত্তরবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)
- ১৬ ও ১৭ অগাস্ট বুধবার ও বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা। বাকি তিন জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
- ১৮, ১৯ ও ২০ অগাস্ট শুক্রবার, শনিবার ও রবিবার আপাতত কোনও জেলাতেই ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই, সবকটি জেলাতেই হাল্কা বৃষ্টির পূর্বাভাস।
দক্ষিণবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)
- ১৬ অগাস্ট বুধবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও বীরভূমে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
- ১৭ অগাস্ট বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
- ১৮ অগাস্ট শুক্রবার আপাতত হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে। সেদিন কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই।
- ১৯ ও ২০ অগাস্ট শনিবার ও রবিবার আপাতত হাল্কা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই।
- আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পূর্ব এবং সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর প্রভাবে ১৮ অগাস্ট নাগাদ উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।












Click it and Unblock the Notifications