West Bengal Monsoon: সপ্তাহ শেষে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় পরিবর্তন! ৫ দিন কেমন থাকতে চলছে বাংলা

West Bengal Weather Forecast: সোমবার সকাল থেকে মেঘলা আকাশ, বিকেলেও একই পরিস্থিতি। আপাতত বৃষ্টির দেখা নেই। সপ্তাহভ দক্ষিণবঙ্গে একই পরিস্থিতি বজায় থাকার পরে শেষের দিকে আবহাওয়ায় কিছুটা পরিবর্তন হতে পারে। এর মধ্যে অবশ্য উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হবে।

গত ২৪ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আর এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৯.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। এদিন সকাল সাড়ে আটটার মধ্যে গত ২৪ ঘন্টায় কলকাতায় বৃষ্টি হয়নি (West Bengal Weather Forecast)।

West Bengal Monsoon

আগামী পাঁচ দিন কলকাতার আবহাওয়া একনজরে

তারিখ সর্বনিম্ন তাপমাত্রা (০c) সর্বোচ্চ তাপমাত্রা (০c) আবহাওয়া
২৮অগাস্ট ২৯ ৩৪ অংশত মেঘলা আকাশ
২৯অগাস্ট ২৯ ৩৫ অংশত মেঘলা আকাশ
৩০অগাস্ট ২৯ ৩৪ অংশত মেঘলা আকাশ
৩১অগাস্ট ২৯ ৩৪ অংশত মেঘলা আকাশ, দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে
১সেপ্টেম্বর ২৯ ৩৩ একই

উত্তরবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)

  • ২৮ অগাস্ট সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।
  • ২৯ অগাস্ট মঙ্গলবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
  • ৩০ ও ৩১ বুধবার ও বৃহস্পতিবার কোনও জেলাতেই আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস দেওয়া হয়নি। অংশত মেঘলা আকাশের সঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)

  • ২৮ অগাস্ট সোমবার অধিকাংশ জেলাগুলিতে শুকনো আবহাওয়া থাকবে। এর মধ্যে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা।
  • ২৯ অগাস্ট মঙ্গলবার অধিকাংশ জেলায় শুকনো আবহাওয়া বিরাজ করলেও হাল্কা বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায়।
  • ৩০, ৩১ বুধবার ও বৃহস্পতিবার কোনও জেলাতেই আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস দেওয়া হয়নি। শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনা।
  • ১ সেপ্টেম্বর শুক্রবার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+