West Bengal Monsoon: বিশ্বকর্মা-গণেশ পুজোয় কেমন থাকতে চলেছে আবহাওয়া? আগামী ৫ দিনের বাংলার জেলাগুলির পূর্বাভাস

West Bengal Monsoon: সোমবার বিশ্বকর্মা পুজো। মঙ্গলবার গণেশ পুজো। তার আগে শনিবার ও রবিবার রয়েছে পুজোর বাজারের পালা। তারই মধ্যে আগামী পাঁচদিনের কলকাতা ও রাজ্যের আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

গত ২৪ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। আর এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। এদিন সকাল সাড়ে আটটার মধ্যে গত ২৪ ঘন্টায় কলকাতায় ৪ মিমি বৃষ্টি হয়েছে।

আবহাওয়া

আগামী পাঁচ দিন কলকাতার আবহাওয়া একনজরে

তারিখ সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা আবহাওয়া

  • ১৬ সেপ্টেম্বর ২৭ ৩১ সাধারণভাবে মেঘলা আকাশ, হাল্কা বৃষ্টির সম্ভাবনা
  • ১৭ সেপ্টেম্বর ২৭ ৩৩ একই
  • ১৮ সেপ্টেম্বর ২৭ ৩২ সাধারণভাবে আকাশ মেঘলা থাকবে, দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে
  • ১৯ সেপ্টেম্বর ২৭ ৩০ একই
  • ২০ সেপ্টেম্বর ২৭ ৩২ ------

Weather Alert: ১০ টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা! বাংলা-সহ দেশের বিভিন্ন অংশের আবহাওয়ার পূর্বাভাস
উত্তরবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)

  • ১৬, ১৭, ১৮ সেপ্টেম্বর শনিবার, রবিবার ও সোমবার উত্তরবঙ্গের জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।
  • ১৯ ও ২০ সেপ্টেম্বর মঙ্গলবার ও বুধবার বৃষ্টির পরিমাণ সামান্য বাড়তে পারে। জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

Kolkata Weather: শনিবার কি পুজোর বাজারে জল ঢালবে বৃষ্টি? একনজরে কলকাতার আবহাওয়ার পূর্বাভাস
দক্ষিণবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)

  • ১৬ সেপ্টেম্বর শনিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
  • ১৭ সেপ্টেম্বর রবিবার হাল্কা বৃষ্টির সম্ভাবনা।
  • ১৮ ও ১৯ সেপ্টেম্বর সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
  • ২০ সেপ্টেম্বর বুধবার হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
  • উত্তর ও দক্ষিণবঙ্গে আগামী দুদিন তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। তবে তার পরের তিন দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পাবে।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+