West Bengal Monsoon: সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নিচে! ৫ দিন কেমন থাকতে চলছে বাংলার আবহাওয়া

West Bengal Weather Forecast: রাজ্যের বিভিন্ন জায়গায় এদিন সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা চলে গিয়েছে স্বাভাবিকের থেকে নিচে। তারপরেই বৃষ্টি কমতেই আর্দ্রতাজনিত অস্বস্তি শুরু হয়েছে। তবে তাপমাত্রা বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা আপাতত নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

গত ২৪ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি নিচে। আর এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নিচে। এদিন সকাল সাড়ে আটটার মধ্যে গত ২৪ ঘন্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে ১৪ মিমি (West Bengal Weather Forecast)।

West Bengal Monsoon

আগামী পাঁচ দিন কলকাতার আবহাওয়া একনজরে

তারিখ সর্বনিম্ন তাপমাত্রা (০c) সর্বোচ্চ তাপমাত্রা (০c) আবহাওয়া
৮অগাস্ট ২৬ ৩০ সাধারণভাবে মেঘলা আকাশ, দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে
৯অগাস্ট ২৭ ৩০ একই
১০অগাস্ট ২৭ ৩১ সাধারণভাবে মেঘলা আকাশ, সঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা
১১অগাস্ট ২৭ ৩১ সাধারণভাবে মেঘলা আকাশ, দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে
১২অগাস্ট ২৭ ৩১ একই

উত্তরবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)

  • ৮ অগাস্ট মঙ্গলবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ওই সময়ের মধ্যে উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদহে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা।
  • ৯ অগাস্ট বুধবার উত্তরবঙ্গ জুড়ে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস সেখানে দেওয়া হয়নি।
  • ১০ অগাস্ট বৃহস্পতিবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে সবকটি জেলাতেই হাল্কা বৃষ্টি হতে পারে।
  • ১১ ও ১২ অগাস্ট শুক্রবার ও শনিবার ওপরের পাঁচটি জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। বাকি তিন জেলায় হাল্কা বৃষ্টি হতে পারে।

West Bengal Weather: মঙ্গলবার আট জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস! একনজরে উত্তর-দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)

  • ৮ অগাস্ট মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
  • ৯ ও ১০ অগাস্ট বুধবার ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
  • ১১ ও ১২ অগাস্ট শুক্রবার ও শনিবার আপাতত দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+