West Bengal Monsoon: ফের ফিরতে চলেছে ভারী বৃষ্টি! ৫ দিন কেমন থাকতে চলছে বাংলার আবহাওয়া
West Bengal Weather Forecast: মৌসুমী অক্ষরেখা ফের একবার হিমালয়ের পাদদেশে অবস্থান করছে। এছাড়াও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকার ওপরে। অপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে মধ্য মধ্যপ্রদেশের ওপরে। এছাড়া আর কোনও সিস্টেম বাংলার কাছাকাছি নেই।
গত ২৪ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। আর এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। এদিন সকাল সাড়ে আটটার মধ্যে গত ২৪ ঘন্টায় কলকাতায় ৫ মিমি বৃষ্টি হয়েছে (West Bengal Weather Forecast)।

আগামী পাঁচ দিন কলকাতার আবহাওয়া একনজরে
| তারিখ | সর্বনিম্ন তাপমাত্রা (০c) | সর্বোচ্চ তাপমাত্রা (০c) | আবহাওয়া |
| ৩০অগাস্ট | ২৮ | ৩৪ | অংশত মেঘলা আকাশ, দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে |
| ৩১অগাস্ট | ২৯ | ৩৫ | একই |
| ১সেপ্টেম্বর | ২৮ | ৩৫ | একই |
| ২সেপ্টেম্বর | ২৮ | ৩৪ | একই |
| ৩সেপ্টেম্বর | ২৮ | ৩২ | সাধারণভাবে মেঘলা আকাশ, দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে |
উত্তরবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)
- ৩০ ও ৩১ অগাস্ট বুধবার ও বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। সবকটি জেলাতেই হাল্কা বৃষ্টি হতে পারে। কোনও কোনও ক্ষেত্রে বজ্রবিদ্যুতের সম্ভাবনা।
- ১ ও ২ সেপ্টেম্বর শুক্রবার ও শনিবার কোনও জেলাতেই ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
- ৩ সেপ্টেম্বর রবিবার সবকটি জেলায় আপাতত হাল্কা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
দক্ষিণবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)
- ৩০ অগাস্ট বুধবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া ও হুগলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা।
- ৩১ অগাস্ট, ১ ও ২ সেপ্টেম্বর বৃহস্পতিবার-শুক্রবার-শনিবার সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
- ৩ সেপ্টেম্বর রবিবার আপাতত পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।












Click it and Unblock the Notifications