West Bengal Monsoon: সাগরে নিম্নচাপ থেকে হতে পারে টানা ভারী বৃষ্টি! ৫ দিন কেমন থাকতে চলছে বাংলার আবহাওয়া

West Bengal Weather Forecast: যতটা গর্জন হল ততটা বর্ষণ হল না। এদিন সকালে পর থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রপাতের সঙ্গে হাল্কা বৃষ্টিপাত হয়। তবে তাতে আর্দ্রতাজনিত অস্বস্তি কাটেনি। ২৪ ঘন্টা পর থেকে এই পরিস্থিতির পরিবর্তনের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

গত ২৪ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আর এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। এদিন সকাল সাড়ে আটটার মধ্যে গত ২৪ ঘন্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে খুব সামান্য (West Bengal Weather Forecast)।

West Bengal Monsoon

আগামী পাঁচ দিন কলকাতার আবহাওয়া একনজরে

তারিখ সর্বনিম্ন তাপমাত্রা (০c) সর্বোচ্চ তাপমাত্রা (০c) আবহাওয়া
২সেপ্টেম্বর ২৮ ৩৪ অংশত মেঘলা আকাশ, দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে
৩সেপ্টেম্বর ২৭ ৩২ সাধারণভাবে মেঘলা আকাশ, দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে
৪সেপ্টেম্বর ২৭ ৩১ একই
৫সেপ্টেম্বর ২৭ ৩১ একই
৬সেপ্টেম্বর ২৮ ৩৩ ---------

উত্তরবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)

  • ২ ও ৩ সেপ্টেম্বর শনিবার ও রবিবার সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
  • ৪, ৫ ও ৬ সেপ্টেম্বর সোমবার, মঙ্গলবার ও বুধবার সবকটি জেলায় আপাতত হাল্কা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

West Bengal Monsoon

দক্ষিণবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)

  • ২ সেপ্টেম্বর শনিবার সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।
  • ৩ সেপ্টেম্বর রবিবার আপাতত উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ও নদিয়ায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি।
  • আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না হলেও, রবিবার থেকে পরবর্তী ৪ দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+