West Bengal Monsoon: উত্তরবঙ্গ জুড়ে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস! ৫ দিন কেমন থাকতে চলছে বাংলার আবহাওয়া
West Bengal Weather Forecast: বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ বাংলার ওপরে তেমন কোনও প্রভাব ফেলতে না পারলেও, মৌসুমী অক্ষরেখার প্রভাব ফের পড়তে চলেছে উত্তরবঙ্গের ওপরে। ফের একবার টানা ভারী বৃষ্টি পেতে চলেছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা। পরের পাঁচ দিনে তেমন কোনও পূর্বাভাস নেই দক্ষিণবঙ্গের জন্য।
গত ২৪ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। আর এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। এদিন সকাল সাড়ে আটটার মধ্যে গত ২৪ ঘন্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে ২ মিমি (West Bengal Weather Forecast)।

আগামী পাঁচ দিন কলকাতার আবহাওয়া একনজরে
| তারিখ | সর্বনিম্ন তাপমাত্রা (০c) | সর্বোচ্চ তাপমাত্রা (০c) | আবহাওয়া |
| ১৯অগাস্ট | ২৮ | ৩২ | আংশিক মেঘলা আকাশ, দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে |
| ২০অগাস্ট | ২৮ | ৩২ | একই |
| ২১অগাস্ট | ২৮ | ৩৩ | একই |
| ২২অগাস্ট | ২৯ | ৩৩ | সাধারণভাবে মেঘলা আকাশ, দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে |
| ২৩অগাস্ট | ২৮ | ৩২ | একই |
উত্তরবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)
- ১৯ ও ২০ অগাস্ট শনিবার ও রবিবার শনিবার বাকি সময় এবং রবিবারের জন্য দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং-এ ভারী বৃষ্টি হতে পারে। বাকি পাঁচ জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
- ২১ ও ২২ অগাস্ট সোমবার ও মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। বাকি তিন জেলায় হাল্কা বৃষ্টির পূর্বাভাস।
- ২৩ অগাস্ট বুধবার উত্তরবঙ্গের সবকটি জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)
- ১৯ অগাস্ট শনিবার সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
- ২০ ও ২১ অগাস্ট রবিবার ও সোমবার সবকটি জেলাতেই হাল্কা বৃষ্টি হতে পারে।
- ২২ ও ২৩ অগাস্ট মঙ্গলবার ও বুধবার সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।












Click it and Unblock the Notifications