West Bengal Monsoon: সেপ্টেম্বরের শুরুতে আবহাওয়ায় ভোলবদল! ৫ দিন কেমন থাকতে চলছে বাংলা
West Bengal Weather Forecast: আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি কম থাকবে। বাড়বে গরমের দাপট। তবে পয়লা সেপ্টেম্বর থেকে এই পরিস্থিতির কিছু পরিবর্তনের পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে। একনজরে দেখে নেওয়া যাক পরবর্তী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস।
গত ২৪ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। আর এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। এদিন সকাল সাড়ে আটটার মধ্যে গত ২৪ ঘন্টায় কলকাতায় বৃষ্টি হয়নি (West Bengal Weather Forecast)।

আগামী পাঁচ দিন কলকাতার আবহাওয়া একনজরে
| তারিখ | সর্বনিম্ন তাপমাত্রা (০c) | সর্বোচ্চ তাপমাত্রা (০c) | আবহাওয়া |
| ২৯অগাস্ট | ২৯ | ৩৫ | অংশত মেঘলা আকাশ |
| ৩০অগাস্ট | ২৯ | ৩৫ | অংশত মেঘলা আকাশ |
| ৩১অগাস্ট | ২৯ | ৩৪ | অংশত মেঘলা আকাশ, দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে |
| ০১সেপ্টেম্বর | ২৯ | ৩৪ | একই |
| ০২সেপ্টেম্বর | ২৭ | ৩৩ | একই |
উত্তরবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)
- ২৯ অগাস্ট মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।
- ৩০ অগাস্ট বুধবার সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
- ৩১ অগাস্ট বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।
- ১ ও ২ সেপ্টেম্বর শুক্রবার ও শনিবার কোনও জেলাতেই ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। সবকটি জেলাতেই হাল্কা বৃষ্টি হতে পারে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)
- ২৯ অগাস্ট মঙ্গলবার ও ৩০ অগাস্ট বুধবার কয়েকটি জেলাকে বাদ দিয়ে অধিকাংশ জেলায় শুকনো আবহাওয়া থাকবে। পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
- ৩১ অগাস্ট বৃহস্পতিবার কোনও কোনও জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
- ১ সেপ্টেম্বর শুক্রবার ২ সেপ্টেম্বর শনিবার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।












Click it and Unblock the Notifications